April 10, 2026, 10:44 pm
শিরোনামঃ
বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার : অ্যাটর্নি জেনারেল কাজল জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস দেশের অর্থনীতিকে অগ্রসর-অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে : অ্যার্টনি জেনারে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবে : মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে বোতলজাত ভোজ্যতেল ড্রামে ঢেলে খোলা বাজারে বিক্রি ;  ১ জনের জেল-জরিমানা

এম এ কবীর, ঝিনাইদহ : কম দামে কেনা বোতলজাত ভোজ্যতেল ড্রামে ঢেলে খোলা বাজারে বেশি দামে বিক্রি করার অপরাধে ঝিনাইদহ শহরের পাগলাকানাই এলাকার ফিরোজ স্টোরের মালিক রবিউল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।
২৪ নভেম্বর রোববার বিকালে ঝিনাইদহ জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি অভিযানিক দল ভ্রাম্যমান আদালত বসিয়ে তাকে দশ হাজার টাকা জরিমানা ও চার মাসের কারাদন্ড প্রদান করেন। এ সময় ঝিনাইদহ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারেক আজিজ, ঝিনাইদহ ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাত মেহের, ক্যাবের সাধারণ সম্পাদক শরিফা খাতুন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহবায়ক আবু হুরায়রা উপস্থিত ছিলেন।
ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাত মেহের জানান, পাগলাকানাই এলাকার ব্যবসায়ী রবিউল ইসলাম বোতলজাত সয়াবিন তেল খুলে ড্রামে রেখে বেশি দামে বিক্রি করছিলেন। গোপন সুত্রে খবর পেয়ে দোকানটিতে অভিযান চালিয়ে সত্যতা পাওয়া যায় এবং পাঁচ লিটারের ১২৬টি বোতলজাত সয়াবিন তেল জব্দ করা হয়। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে তেল ব্যবসায়ী রবিউল ইসলামকে দশ হাজার টাকা জরিমানা ও চার মাসের কারাদন্ড প্রদান কের জেল হাজতে পাঠানো হয়।
এদিকে শহরের আরাপপুর রোডে অবস্থিত সবুজ স্টার কাবার ঘরকে বাসি খাবার সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page