October 5, 2026, 4:26 pm
শিরোনামঃ
আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা যাবো : রাষ্ট্রপতি প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার নির্মাতা : শিক্ষামন্ত্রী শিক্ষকদের পেশাগত উন্নয়নে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি চালুর উদ্যোগ সরকারের প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমান মারা গেছেন যশোরের বেনাপোলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৩ আওয়ামী লীগ নেতাসহ ৪ জন আটক যশোরের শার্শায় যুবলীগ নেতা খোকন আটক যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত কুষ্টিয়ায় ভারতে পাচারকালে ৯ হাজার কেজি সার জব্দ নাটোরে আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত ; মসজিদে মিললো রক্তাক্ত দেহ
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে ভাইয়ের জমি আত্মসাৎ করতে ভূয়া দলিল করায় শিক্ষক গ্রেফতার

এম এ কবীর, ঝিনাইদহ : ঝিনাইদহের হরিণাকুন্ডুতে ভাইয়ের জমি ফাঁকি দিয়ে আত্মসাৎ করতে ভূয়া দলিল করায় এক শিক্ষককে পুলিশে দিয়েছেন উপজেলা ভূমি কর্মকর্তা।
সোমবার (২২ এপ্রিল) তার বিরুদ্ধে মামলা দিয়ে ঝিনাইদহের আদালতে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান।
গ্রেফতার সহকারী শিক্ষক মোকাদ্দেস আলী উপজেলার সোনাতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের কম্পিউটার বিভাগের শিক্ষক এবং ফলসী গ্রামের মৃত চাঁদ আলীর ছেলে।
হরিণাকুন্ডু উপজেলা ভূমি কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরূপমা রায় জানান, রোববার সকালে রাজস্ব আদালতে ৩৩৪ [দ্ধ১১১ ] ২০২৩২৪ নম্বর মিসকেচের শুনানি চলাকালীন মৃত চাঁদ আলী বিশ্বাসের ছেলে বাদী মোকাদ্দেস আলী ৪৬ নম্বর ফলসি মৌজার ১৩৫২/২০০০ নম্বর দাখিল করা দলিলটি ঝিনাইদহ জেলা রেজিস্ট্রার কর্তৃক ১৩৫২/২০০০ নম্বর দলিলের সার্টিফাইড কপি দলিলের দত্তা ও গ্রহিতা এবং জমির তফসিলের মিল ছিল না। এতে শুনানি চলাকালীন সময়ে এ বিষয়ে অধিকতর জিজ্ঞাসাবাদে বাদী মোকাদ্দেস হোসেন জানান, তার দাখিল করা দলিলটি ভূয়া । তিনি আরও জানান,ভাইদের ঠকিয়ে জমি আত্মসাৎ করার জন্যই এই দলিলটি জালিয়াতির আশ্রয় নিয়ে তৈরি করেছেন। এছাড়াও তিনি এই ভূয়া দলিল তৈরি করতে ফলসী গ্রামের দলিল লেখক আব্দুল খালেকের সহযোগিতা নিয়েছেন বলে জানান। এ বিষয়ে ওসি জিয়াউর রহমান জানান, এ ঘটনায় থানায় মামলা রুজু করা হয়েছে। ২২ এপ্রিল (সোমবার) সকালে আসামি মোকাদ্দেসকে কোর্ট হাজতে পাঠানো হয়।



Our Like Page