October 9, 2026, 12:53 pm
শিরোনামঃ
মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলনকে আদালতে হাজির করার পর হঠাৎ অসুস্থ
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে মহেশপুর সীমান্ত থেকে ২০টি স্বর্ণের বারসহ ২ চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে বিজিবি

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ২০টি স্বর্ণের বারসহ দুই চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। বৃহস্পতিবার (৪ মে) দিবাগত রাতে উপজেলার পলিয়ানপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- ঝিনাইদহের মহেশপুর উপজেলার জিন্নাহনগর পলিয়ানপুর গ্রামের সাদির আলী মণ্ডলের ছেলে আছানুর (৪৮) এবং চয়েন মণ্ডলের ছেলে নবিছদ্দি মণ্ডল (৫৮) ।

বিজিবি- ৫৮ এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মাসুদ পারভেজ রানা বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারি দুইজন ব্যক্তি মহেশপুরের পলিয়ানপুর এলাকা দিয়ে স্বর্ণ পাচারের উদ্দেশ্যে সীমান্তের দিকে যাবে। এরপর পলিয়ানপুর বিওপির একটি বিশেষ টহল দল কাজীরবেড় গ্রামের খোলা মাঠের মধ্যে তল্লাশি চৌকি স্থাপন করে। এরপর রাতে দুইজন ব্যক্তি মাঠের মধ্যে দিয়ে সীমান্তের শূন্য লাইনের দিকে যাওয়ার সময় তাদের গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, স্বর্ণের বারগুলো আসামিদের কোমরে কস্টেপ দিয়ে পেঁচানো অবস্থায় ছিল। জব্দকৃত স্বর্ণের বারের মূল্য এক কোটি ৮৫ লাখ ৮৭ হাজার ৬০০ টাকা।

লেফট্যানেন্ট কর্নেল মাসুদ পারভেজ রানা বলেন, শুল্ক কর ফাঁকি দিয়ে ভারতে স্বর্ণ পাচারের দায়ে দুইজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া স্বর্ণের বারগুলো ঝিনাইদহ ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ৯ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৭শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page