October 10, 2026, 9:59 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় আদম ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ৫ নারী নিয়ে চোরাই পথে ভারতে পালানোর চেষ্টা কালে ৪ মামলার পলাতক আসামী আদম ব্যবসায়ী প্রতারক মজ্নু খান নামের এক ব্যক্তিকে আটক করেছে মহেশপুর ৫৮ বিজিবির সদস্যরা।

গত ৫ নভেম্বর মঙ্গলবার রাত আড়াইটার দিকে মহেশপুর উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের মোমিনতলা মোড় থেকে তাকে আটক করা হয়। আটককৃত মজ্নু ঢাকা জেলার যাত্রাবাড়ী থানার পশ্চিম যাত্রাবাড়ী গ্রামের চাঁদ খানের ছেলে। বিজিবর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্যে নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গোয়েন্দা তথ্যের ভিক্তিত্বে ৫৮ ব্যাটালিয়নের সামন্তা বিজিবির একটি টহল দল বাঁশবাড়ীয়া ইউনিয়নের রুলী গ্রামে অভিযান চালায়। রাত আড়াইটার দিকে পায়ে হেটে মোমিনতলা মোড় রাস্তার উপর দিয়ে সন্দেহভাজন একজন মানবপাচারকারী আদম ব্যবসায়ী ও ৫ নারী দ্রুত গতিতে বিজিবির চোখ ফাঁকি দিয়ে সীমান্তের শূন্য লাইনের দিকে যাওয়ার সময় টহল দল তাদেরকে আটক করে।

আটককৃতরা ঢাকা, চাঁদপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা।

বিজিবি আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামী মজ্নু দীর্ঘ দিন ধরে মানবপাচার ও আদমব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় ৪টি মামলা রয়েছে। আটককৃতদেরকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে

 

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page