September 7, 2026, 2:04 pm
শিরোনামঃ
সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয় দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে মানবপাচার মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদন্ড

এম এ কবীর, ঝিনাইদহ:  ঝিনাইদহে মানবপাচার মামলায় তিনজনকে যাবজ্জীবন স্বশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। বুধবার (২০ মার্চ) বেলা ১১টার দিকে মানবপাচার অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মিজানুর রহমান এ রায় দেন।
দন্ডপ্রাপ্তরা হলেন, মহেশপুরের নলপাতুয়া গ্রামের রওশনারা বেগম, ছানোয়ার হোসেন ও বাপ্পী। তাদের বর্তমান ঠিকানা ঝিনাইদহ শহরের ওয়াপদাহ এলাকায়।
মামলার বিবরণে জানা যায়, পারিবারিক পরিচয়ে আসামিরা ঝিনাইদহ সদর থানার সোনারদাইড় গ্রামের রহিমা বেগমের বাড়িতে যাওয়া আসা করতেন। তারা বিভিন্ন সময় বাদীর ১৩ বছরের কন্যাকে সেলাই মেশিনের কাজ পাইয়ে দেয়ার কথা বলেন। ২০১১ সালের ২৮ ডিসেম্বর সকালে স্থানীয় কয়েকজনের সামনে তাদের কাছে মেয়েকে তুলে দেয় রহিমা বেগম। এরপর তিন মাস ওই মেয়ের সঙ্গে তাদের যোগাযোগ থাকে। এরপর আসামিদের কাছে মেয়েকে ফেরত চাইলে তারা সময়ক্ষেপণ করতে থাকে। ২০১২ সালের ১৩ মে আসামিদের বাড়িতে গিয়ে মেয়েকে ফেরত চাইলে তারা দিতে অস্বীকার করে। পরে ওই মাসের ৩১ তারিখে মানবপাচার আইনে মামলা করেন ভিকটিমের মা।
তদন্ত শেষে সেই মামলায় পুলিশ ২০১২ সালের ৩০ জুলাই আদালতে চার্জশিট দাখিল করেন। মামলার দীর্ঘ শুনানি শেষে বিচারক রওশনারা বেগম, ছানোয়ার হোসেন ও বাপ্পীকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দেন।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী বজলুর রহমান জানান, ভিকটিম ভারতের একটি জায়গা আড়াই বছর নিরাপদ হেফাজতে ছিল। পরে তাকে দেশে ফিরিয়ে আনা হয়। মামলার যে রায় হয়েছে তাতে আমরা খুশি।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page