March 16, 2026, 1:06 am
শিরোনামঃ
আগামী কাল খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গ্লোবাল ফ্রড সামিটে অংশ নিতে ভিয়েনায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া পর্যালোচনা করছে সরকার : শিক্ষামন্ত্রী মুক্তিযুদ্ধ বাংলাদেশের হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলো মির্জা আব্বাসকে রংপুরে ছেলেকে হত্যার পর মায়ের আত্মহত্যা বাগেরহাটে দোকান বন্ধ করে ফেরার পথে ব্যবসায়ীকে গুলি করে হত্যা চট্টগ্রামে স্বামীর ইটের আঘাতে স্ত্রী নিহত ইরানের সরকার পতন হলে নেতৃত্ব দিতে প্রস্তুত নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভি
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে যৌন হয়রানী প্রতিরোধের মাধ্যমে মেয়ে শিশুর উচ্চ শিক্ষার সুযোগ সৃষ্টি প্রকল্পের অবহিতকরণ সভা

এম এ কবীর, ঝিনাইদহ : যৌন হয়রানী প্রতিরোধের মাধ্যমে মেয়ে শিশুর উচ্চ শিক্ষার সুযোগ সৃষ্টি প্রকল্পের এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

৩ নবেম্বর বৃহস্পতিবার সকালে মহারাজপুর ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে মানুষের জন্য ফাউন্ডেশনের আর্থিক সহায়তায়, স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ওয়েলফেয়ার এফোর্টস (উই), এ সভার আয়োজন করে। ইউনিয়নের চেয়ারম্যান খুরশিদ আলম এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর থানার অফিসার-ইন-চার্জ শেখ মোঃ সোহেল রানা এবং সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার  কামারুজ্জামান।

বক্তাগণ বলেন, নারীরা প্রতিনিয়ত ঘরে-বাইরে সহিংসতার শিকার হচ্ছেন। দেশে যে ভাবে  যৌনহয়রানি বৃদ্ধি পাচ্ছে তাতে সকলেই ঝুঁকিতে আছে। যৌনহয়রানি একটি সামাজিক অপরাধ যা একজন নারীর সামনে এগিয়ে যাবার পথে বড় বাঁধা। বক্তাগণ বলেন, এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য নারীর কর্মক্ষেত্র ও শিক্ষা প্রতিষ্ঠানে যৌনহয়রানি প্রতিরোধে ২০০৯ সালের ১৪ মে হাইকোর্ট একটি নির্দেশনা প্রদান করেন।

উল্লেখ্য ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ৬টি মাধ্যমিক বিদ্যালয় বিষয়খালী এস এম মাধ্যমিক বিদ্যালয়, হাজী আলী আক্কাচ দাখিল মাদ্রাসা, খড়িখালী মায়াময় মাধ্যমিক বালিকা বিদ্যালয়, রামনগর মাধ্যমিক বিদ্যালয়, খামারাইল পান্নাতলা কিয়ামুদ্দিন বিশ্বাস মাধ্যমিক বিদ্যালয়, হরিপুর মাধ্যমিক বিদ্যালয়ে এই কর্মসূচী নেয়া হয়েছে।

 

 

 

 

 

 

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page