October 10, 2026, 7:47 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের সাথে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানের মতবিনিময় 

এম এ কবীর  ঝিনাইদহ : গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, আমি ঝিনাইদহের সন্তান, ঝিনাইদহের গণমানুষের উন্নয়নে সবকিছু করতে চাই ।

তিনি বলেন রাজনীতির মূল কথা হচ্ছে জনগণের আস্থা অর্জন,আগামী জাতীয় সংসদ নির্বাচনে গণ অধিকার পরিষদ ৩০০ আসনে প্রার্থী দিয়ে নির্বাচন করবে।

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক রাশেদ খান ৮ ডিসেম্বর দুপুরে ঝিনাইদহ জেলা রিপোর্টারস ইউনিটি কার্যালয়ে সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভায় তার বক্তব্যে েউল্লেখিত  কথা বলেন।

ঝিনাইদহ জেলা রিপোর্টার্স  ইউনিটির সভাপতি এম এ কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় বক্তব্য  রাখেন রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আমাদের রেজা বাঁধন, সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম মল্লিক , সহ-সভাপতি মনিরুজ্জামান সুমন, সাংগঠনিক সম্পাদক এইচ এম ইমরান, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম, যুগ্ম সম্পাদক লালন মন্ডল, দপ্তর সম্পাদক লিটন হোসেন প্রমুখ।

প্রধান অতিথি রাশেদ খান বলেন জনগণের সেবা করার জন্য এমপি মন্ত্রী হওয়ার প্রয়োজন নেই জনগণের আস্থা অর্জন করাই গণধিকার পরিষদের লক্ষ।

তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন আপনারা প্রত্যেক দপ্তরের অনিয়ম দুর্নীতি তুলে ধরুন আমরা আপনাদের সাথে আছি। মত বিনিময় সভায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page