October 8, 2026, 1:35 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে শব্দদূষণ বন্ধে প্রচারণার উদ্বোধন করলেন ঝিনাইদহের জেলা প্রশাসক

জাফিরুল ইসলাম : ঝিনাইদহে শব্দদূষণ বন্ধে প্রচারণার উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম। সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে যুব ফেডারেশন নামের একটি সংগঠন এই আয়োজন করে।

এতে যুব ফেডারেশনের আহবায়ক এস.এম রবি জেলা শহরে শব্দদূষণ বন্ধে বিস্তারিত আলোচনা করেন। সেসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন শ্রভ্রা রানী দেবনাথ , জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, স্থানীয় সরকারের উপ-পরিচালক ইয়ারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সালমা সেলিম,অতিরিক্ত জেলা প্রশাসক রাজিবুল ইসলাম, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক শ্রীরুপ মজুমদার, যুব ফেডারেশনের সদস্য লক্ষন কুমার,মিঠুন বসু,জুয়েল রানাসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

উল্লেখ্য,দীর্ঘদিন যাবৎ জেলা শহরে শব্দদূষণ বন্ধের উপর যুব ফেডারেশনের স্বেচ্ছাসবক দল নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

 



Our Like Page