April 11, 2026, 3:56 am
শিরোনামঃ
বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার : অ্যাটর্নি জেনারেল কাজল জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস দেশের অর্থনীতিকে অগ্রসর-অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে : অ্যার্টনি জেনারে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবে : মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে শিশু অপহরণের পর হত্যার দায়ে ৪ জনের যাবজ্জীবন কারাদন্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ঝিনাইদহ সদর উপজেলার অচিন্তনগর গ্রামের ৫ বছরের শিশু মনিরা খাতুনকে অপহরণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ৪ জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত।
রোববার দুপুরে  জেলা ও  দায়রা জজ আদালতের বিচারক  মো: নাজিমুদ্দৌলা এ দন্ডাদেশ প্রদান করেন।
দন্ডিতরা হলো-ওই গ্রামের আছালত মন্ডলের ছেলে জাফর মন্ডল (৪২), মৃত খয়বার বিশ^াসের ছেলে শিপন (৪০), কুদ্দুস মুন্সীর ছেলে মিন্টু মুন্সী (৪০) ও মুজিবার  মোল্লার স্ত্রী নুপুর (৪০)।
মামলার বাদীপক্ষের আইনজীবি ইশারত হোসেন খোকন জানান, ২০১৫ সালের ৭ জুলাই সদর উপজেলার অচিন্ত্যনগর গ্রামের রমজান আলীর ৫ বছর বয়সী কন্যা মনিরা খাতুনকে মুক্তিপণের দাবিতে অপহরণ করা হয়। অপহরণকারীরা শিশুটির বাবার কাছে মুক্তিপণ দাবী করলে ১১ জুলাই সদর থানায় অজ্ঞাতদের আসামী করে একটি অপহরন মামলা দায়ের করা হয়। মামলার পরদিন তার বাড়ির পাশের পাট ক্ষেত থেকে শিশু মনিরার অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ তদন্ত শেষে ২০১৬ সালের ৩১ মার্চ ১০জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করে।
দীর্ঘবিচারিক প্রক্রিয়া শেষে আদালত ওই মামলার অভিযুক্ত একই গ্রামের জাফর, শিপন, মিন্টু ও নুপুর বেগমকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করে। একই সাথে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের কারাদন্ড  দেয়া হয়। মামলার অন্য আসামীদের বেকসুর খালাস দেওয়া হয়েছে।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page