October 10, 2026, 7:42 pm
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে সাংবাদিক লাঞ্ছিত হওয়ার ঘটনায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

জাফিরুল ইসলাম, ঝিনাইদহ জেলা প্রতিনিধি : ঝিনাইদহ ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলীর হাতে সময় সংবাদের প্রতিনিধি লোটাস রহমান সোহাগ লাঞ্ছিত ও ক্যামেরার মেমোরী কার্ড ভাংচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ শহরের পোস্ট অফিস মোড়ে ঝিনাইদহ প্রেসক্লাব ও টেলিভিশন সাংবাদিক ফোরামের পক্ষ থেকে এ কর্মসূচীর আয়োজন করা হয়। এতে ব্যানার ফেস্টুন নিয়ে জেলায় কর্মকর্তা সাংবাদিক ছাড়াও সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। ঘন্টাব্যাপী চলা এই কর্মসূচীতে ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি একুশে টিভির প্রতিনিধি এম রায়হান, জেলা প্রেসক্লাবের সভাপতি এনটিভির স্টাফ রিপোর্টার মিজানুর রহমান বাবলু, ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএ টিভির প্রতিনিধি ফয়সাল আহমেদ, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক যমুনা টিভির প্রতিনিধি আহম্মেদ নাসিম আনসারী, সাবেক সভাপতি কালের কন্ঠের প্রতিনিধি এম সাইফুল মাবুদ, সাবেক সাধারণ এটি বাংলার প্রতিনিধি সম্পাদক নিজাম জোয়ারদার বাবলু, কালবেলা’র ব্যুরো প্রধান মাহমুদ হাসান টিপু, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আজাদ রহমান, ঝিনাইদহ টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আর টিভির প্রতিনিধি শিপলু জামান, ঝিনাইদহ প্রেসক্লাবের নির্বাহী সদস্য দৈনিক ইনকিলাব পত্রিকার আসিফ ইকবাল কাজল, চ্যানেলটোয়েন্টিফোর’র জেলা প্রতিনিধি সাদ্দাম হোসেন, ঝিনাইদহ রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক শাহীদুর রহমান সন্টু, প্রেস ইউনিটির সভাপতি শহিদুল এনাম পল্লব, বাংলাদেশ প্রেসক্লাব ঝিনাইদহ জেলা শাখার সভাপতি স্বপন মাহমুদ, বিহঙ্গ সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের সাধারণ সম্পাদক শাহীনুর আলম লিটন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ মিজান, উদিচীর জেলা সভাপতি কে এম শরিফ, সহ-সভাপতি শামীম আহম্মেদ, উপদেস্টা স্বপন বাগচী, জেলা কমিটির সহ-সম্পাদক আরিফুল ইসলাম বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনা করেন ঝিনাইদহ টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও একাত্তর টিভির প্রতিনিধি রাজিব হাসান। মানববনন্ধনে শৈলকুপায় সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মী আলমগীর অরণ্য’কে কুপিয়ে যখন করার প্রতিবাদ ও হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবী জানিয়ে একই কর্মসূচী পালন করে উদিচী’র নেতৃবৃন্দ। বক্তারা সাংবাদিক লাঞ্ছিত করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রত ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলামের প্রত্যাহার ও তার বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণের দাবী জানান। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়।

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page