November 4, 2026, 5:18 am
শিরোনামঃ
যশোরের বাঘারপাড়ায় ৪০ জন আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা যশোরের শার্শায় আওয়ামী লীগ সমর্থকসহ ৪ জন আটক যশোরের কেশবপুরে স্বামী-স্ত্রী হত্যার ঘটনায় পরকীয়া প্রেমিক-প্রেমিকা আটক যশোরে আরও এক যুবলীগ কর্মী আটক রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান সফরের অভিজ্ঞতা জানালেন প্রধানমন্ত্রী রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী আইনের মধ্যে হত্যার অধিকার পুলিশের আছে যদি প্রেক্ষাপট তৈরি হয় : তথ্য উপদেষ্টা কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৮৫ জন আটক নওগাঁয় ক্লিনিকের পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার এক দিনেই সম্পদে বড় লাফ ; এশিয়ার শীর্ষ ধনী হলেন আম্বানি
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে সার্বজনীন পেনশন স্ক্রীম সম্পর্কে অবহিতকরণে উঠান বৈঠক

জাফিরুল ইসলাম ঝিনাইদহ প্রতিনিধি : সরকারের বিশেষ উদ্যোগ সার্বজনীন পেনশন স্ক্রীম সম্পর্কে গ্রামের মানুষদের অবহিতকরণের লক্ষ্যে ঝিনাইদহে বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ জুলাই) সকালে সদর উপজেলার কালীচরণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করে সদর উপজেলা প্রশাসন ও তথ্যকেন্দ্র। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম।
সেসময় সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সজল কুমার দাস, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন উদ্দিন, ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, স্থানীয় চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলেয়া খাতুনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, দেশের সর্বস্তরের জনগণের কথা বিবেচনা করে সরকার এ পেনশন ব্যবস্থা চালু করেছে। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী ১৮ থেকে ৫০ বছর বয়সী সকল শ্রেণী পেশার বাংলাদেশি নাগরিক এই স্কিমে অংশ নিতে পারবে। সামাজিক নিরাপত্তা, পর্যাপ্ত ভবিষ্যৎ সুযোগ-সুবিধা নিশ্চিতসহ আর্থিক সুবিধা নেওয়ার জন্য সামর্থ্য অনুযায়ী পেনশন স্ক্রীমের আওতায় আনার আহবান জানান বক্তারা।

আজকের বাংলা তারিখ

  • ৪ঠা নভেম্বর, ২০২৬
  • ২০শে কার্তিক, ১৪৩৩
  • ২৩শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page