November 4, 2026, 2:14 pm
শিরোনামঃ
যশোরের বাঘারপাড়ায় ৪০ জন আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা যশোরের শার্শায় আওয়ামী লীগ সমর্থকসহ ৪ জন আটক যশোরের কেশবপুরে স্বামী-স্ত্রী হত্যার ঘটনায় পরকীয়া প্রেমিক-প্রেমিকা আটক যশোরে আরও এক যুবলীগ কর্মী আটক রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান সফরের অভিজ্ঞতা জানালেন প্রধানমন্ত্রী রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী আইনের মধ্যে হত্যার অধিকার পুলিশের আছে যদি প্রেক্ষাপট তৈরি হয় : তথ্য উপদেষ্টা কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৮৫ জন আটক নওগাঁয় ক্লিনিকের পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার এক দিনেই সম্পদে বড় লাফ ; এশিয়ার শীর্ষ ধনী হলেন আম্বানি
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে সাড়ে তিনহাজার কৃষকের মধ্যে বীজ ও সার বিতরণ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ঝিনাইদহে ‘আউশ’ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে খরিপ/২০২৪-২৫ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় তিনহাজার পাঁচশ’ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
আজ ১ এপ্রিল সোমবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত এক অনুষ্ঠানে এসব বীজ ও সার বিতরণ করা হয়।
সদর উপজেলা নির্বাহী অফিসার রাজিয়া আক্তার চৌধুরীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহের জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম।
এ অনুষ্ঠানে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশিদুর রহমান রাসেল, মহিলা ভাইস চেয়ারম্যান আরতি দত্ত, সদর উপজেলা কৃষি কর্মকর্তা নূর-এ-নবী, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মীর রাকিবুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসের আয়োজনে সদর উপজেলার ১৭ টি ইউনিয়ন ও একটি পৌরসভার তিনহাজার পাঁচশ’জন কৃষকদের মধ্যে ‘উফশী আউশ’ আবাদের লক্ষ্যে জনপ্রতি পাঁচকেজি বীজ, ১০ কেজি ডিএমপি সার, ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

আজকের বাংলা তারিখ

  • ৪ঠা নভেম্বর, ২০২৬
  • ২০শে কার্তিক, ১৪৩৩
  • ২৩শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page