October 1, 2026, 7:11 pm
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের হরিনাকুন্ডুর স্বেচ্ছাসেবক লীগের সাবেক নেতা শামীম দুবৃর্ত্তের গুলিতে নিহত

স্টাফ রিপোটৃার : ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার শুড়াগ্রামে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক নেতা কামরুজ্জামান শামীমকে গুলি করে হত্যা করেছে দুবৃর্ত্তরা।
২৩ নভেম্বর বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ওই উপজেলার শুড়াগ্রামের খালের ধারে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত শামীম (৪৫) শুড়াগ্রামের গোলাম রসুল নান্টুর ছেলে।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার এশার নামাজ পড়ে বাড়ি থেকে হরিনাকুন্ডু উপজেলা শহরের উদ্দেশ্যে বের হয় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি শামীম। এরপর রাতে বাড়ির পাশের খালের ধারে শামীমকে গুলিবৃদ্ধ অবস্থায় দেখেতে পায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হরিনাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। নিহত শামীমের বুকের বাম পাশে গুলির চিহ্ন রয়েছে।
হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জামিনুর রশিদ জানান, হাসপাতালে আসার আগেই শামীমের মৃত্যু হয়।
হরিনাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে রাতে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে কেন কি কারনে তাকে হত্যা করা হয়েছে তা তদন্ত শেষে জানা যাবে। হত্যাকান্ডের সাথে জড়িতদেরকে গ্রেফতারে পুলিশ কাজ করছে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page