October 10, 2026, 10:03 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

এম এ কবীর,ঝিনাইদহ : ঝিনাইদহ শহরের বাস টার্মিনাল সংলগ্ন ঝিনাইদহ-যশোর মহাসড়কে বাস চাপায় রাশেদ মিয়া (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার সকাল সাড়ে ৯টায় দিকে ঝিনাইদহ কলা হাট সংলগ্ন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাশেদ মিয়া ঝিনাইদহ পৌরসভার উদয়পুর গ্রামের আমিরুল ইসলাম কানু মিয়ার পুত্র।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে নয়টার দিকে মেয়েকে কোচিং এ পড়তে দিয়ে শহর থেকে বাজার করে বাসায় ফিরছিলেন রাশেদ মিয়া। পথিমধ্যে ঝিনাইদহ-যশোর মহাসড়কের ঝিনাইদহ কলা হাটের কাছে পৌছলে ফরিদপুর থেকে কুষ্টিয়া গামী নাজ পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান- লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। চালক ও হেলপার পলাতক রয়েছে। তাদের আটকের চেষ্টা চলছে।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page