October 10, 2026, 5:37 pm
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে ১৮১ ভরি স্বর্ণ উদ্ধার ; ছিনতাইকারী চক্র ও পলাতক ব্যবসায়ী গ্রেফতার

এম এ কবীর, ঝিনাইদহ : ঝিনাইদহে অবৈধ স্বর্ণ ছিনতাইয়ের সময় ছিনতাইকারীদের পিটুনিতে দোকান কর্মচারী মিঠুন নামে এক ব্যক্তি আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ১৮১ ভরি স্বর্ণালংকার জব্দের দাবি করেছে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদের জন্য অনিমেষ মজুমদার নামের এক স্বর্ণ ব্যবসায়ীকে আটক করে তারা।
মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে শহরের সরকারী কেসি কলেজ গলির পাশের সড়কে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের স্বর্ণকার পট্টির গিনি হাউজের কর্মচারী মিঠুন কুরিয়ার সার্ভিসের অফিস থেকে একটি কার্টুন নিয়ে দোকানে ফিরছিলেন। পথিমধ্যে কেসি কলেজ গলিতে পৌঁছালে ছয়জন ছিনতাইকারী তার কাছ থেকে কার্টুনটি ছিনতাইয়ের চেষ্টা করে। এসময় মিঠুনকে পিটিয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে সদর থানার পুলিশ সেখান থেকে মিঠুনকে উদ্ধার করেন।
এ সময় পুলিশ দেখে ছিনতাইকারীরা মোটর সাইকেল যোগে পালিয়ে যায়। পরে পুলিশ কার্টুনে পাওয়া ১৮১ ভরি স্বর্ণালংকার জব্দ করে। এদিকে স্বর্ণ কেনার সঠিক কাগজপত্র দেখাতে না পারায় ওই স্বর্ণালংকার জব্দ রাখার পাশাপাশি গিনি হাউজের মালিক অনিমেষ মজুমদারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ।
এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার এসআই জিয়া বলেন, ‘আমি ঘটনাস্থলে পৌঁছে দেখি মিঠুনকে মারধর করে কার্টুনটি ছিনতাইয়ের চেষ্টা চলছে। এসময় ছিনতাইকারীদের আটক করার চেষ্টা করি, কিন্তু তারা দ্রুত পালিয়ে যায়।’
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান বলেন, ‘দুটি ঘটনা ঘটেছে। একটি ছিনতাইয়ের আর অন্যটি স্বর্ণ চোরাচালান। আমরা ছিনতাইকারীদের আটকের চেষ্টা করছি। যেহেতু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে স্বর্ণ আনা হচ্ছিল, তাই আমরা স্বর্ণালংকার জব্দ করেছি।’

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page