March 10, 2026, 4:20 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে বেপজা’র নির্বাহী চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে সমর্থন চাইলেন পররাষ্ট্রমন্ত্রী তামাকের প্রকাশ্যে ব্যবহার নিষিদ্ধ করার প্রস্তাব দেওয়া হবে : তথ্যমন্ত্রী নারীর ক্ষমতায়নে বিএনপি সবসময় কাজ করেছে : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী নেত্রকোনায় নেশার টাকার জন্য শ্বশুরবাড়ির স্বর্ণালংকার লুট করল বাবা-ছেলে চাঁপাইনবাবগঞ্জে সালিশকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত নারায়ণগঞ্জে কর্তব্যরত পুলিশের কাছ থেকে পিস্তল ছিনতাই নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে : ট্রাম্প ইরান যুদ্ধের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নিযুক্ত হলেন মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে ২য় পর্বে টিসিবির পণ্য সর্বসাধারণের হাতে তুলে দিলেন সদ্য যোগদানকৃত জেলা প্রশাসক 

জাফিরুল ইসলাম : পবিত্র মাহে রমজান উপলক্ষে ঝিনাইদহে ২য় পর্বে খাদ্যপণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

বুধবার সকালে শহরের সরকারি শিশু একাডেমি চত্বরে ভর্তুকি মূল্যে খাদ্যপণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম। সেসময় অতিরিক্ত জেলা প্রশাসক রথীন্দ্রনাথ রায়, সদর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিন, টিসিবির সহকারী পরিচালক আতিকুর রহমান, শিশু বিষয়ক কর্মকর্তা আইয়ুব হোসেন, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, টিসিবির ডিলার খসরুজ্জামান বাবুসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।

টিসিবি কর্তৃপক্ষ জানায়, ২য় পর্বের কার্যক্রমে ছয় উপজেলার ১ লাখ ২০ হাজার ১৩৩ জন ফ্যামিলি কার্ডধারী নি¤œ আয়ের পরিবারের মাঝে এসব পণ্য বিক্রি করা হবে। প্রতিটি ফ্যামিলি কার্ডে ৪২০ টাকায় চিনি ১ কেজি চিনি, ২ কেজি মসুরের ডাল  ও ২ লিটার সয়াবিন তেল মিলবে এবারের টিসিবি প্যাকেজে। দীর্ঘ লাইনে দাড়িয়ে উদ্বোধনের পর থেকে পণ্য নিতে দেখা গেছে সুবিধাভোগীদের। সাশ্রয়ী মুল্যে পণ্য কিনতে পেরে খুশি তারা। এজন্য সরকারকে ধন্যবাদ জানিয়েছে।

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page