October 3, 2026, 10:35 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে ১,০১৩ বোতল মাদক ও ১১ কেজি গাঁজা উদ্ধার ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু মাগুরায় বড়শলই ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে সংস্কৃতি মন্ত্রী যশোরে বিশেষ অভিযানে গুলি টাকাসহ ৩ জন আটক যশোরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধের মরদেহ দাফন ঘিরে হট্টগোল যশোরে মহিলালীগ নেতৃসহ ৩ জন আটক যশোরে শার্শায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে পৈতৃক জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে ২০১৩ সালে জামায়াত কর্মী হত্যার ঘটনায় মামলা দায়ের

এম এ কবীর, ঝিনাইদহ : ঝনাইদহে ২০১৩ সালে জামায়াত কর্মী ঝিনাইদহ সিদ্দিকিয় কামিল মাদরাসার  প্রভাষক  ও ঝিনাইদহ সদর হাসপাতাল জামে মসজিদের ইমাম আব্দুস ছালাম হত্যার ঘটনায় ৭২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০০ জনকে আসামী করে ঝিনাইদহ সদর থানায় হত্যা মামলা হয়েছে।

মঙ্গলবার নিহতের শ্বশুর আবু বকর সিদ্দিক বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় হত্যা মামলাটি দায়ের করে। মামলা নাম্বার  ঝিনাইদহ জি আর  ৩০/২৪ তারিখ ২৭/৮/২৪ ইং।

মামলায় সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম অপু, তাহজীব আলম সিদ্দিকি সমী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জে এম রশিদুল আলম রশিদ, ডিএসবির সাবেক ওয়াচার মুরাদসহ ৭২ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়াও অজ্ঞাত দেড়’শ দুইশ জনকে আসামী করা হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ১৯ ফেব্রুয়ারি ইসলাম বিদ্বেষী ব্লগারের কটুক্তি ও সুইডেনে কোরআন পোড়ানোর প্রতিবাদে ওলামা মাশায়েখের ব্যানারে  বিক্ষোভ মিছিল বের করলে ঝিনাইদহের হাটের রাস্তায় হামলা করা হয়। এ সময়  আব্দুস ছালামকে পিটিয়ে এবং এক ইটের পর মাথা রেখে আরেক ইট দিয়ে মাথায় থেতলিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।

ঐ সময় আব্দুস সালামের পরিবার কোন প্রকার মামলা করতে পারেনি। দ্রুত আব্দুস সালামের লাশ ঝিনাইদহ থেকে  তার গ্রামের বাড়িতে পাঠানো হয়। এমন কি ঝিনাইদহে তার জানাজাও করতে দেয়া হয়নি। ঝিনাইদহ সদর থানার ওসি শাহীন উদ্দিন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page