October 10, 2026, 10:00 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে ৫ হাজার ৯’শ ২০ জন কৃষকের মাঝে বিনামূল্যের সার-বীজ বিতরণ

এম এ কবীর, ঝিনাইদহ : ঝিনাইদহে বিনামূল্যে ৫ হাজার ৯’শ ২০ জন কৃষকের মাঝে বিনামূল্যে শীতকালীন পেঁয়াজ, গম,ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, মসুর, খেসারী ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় সোমবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষি বিভাগের এই উপকরণ বিতরণ করে।
ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী অফিসার রাজিয়া আক্তার চৌধুরী উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। সেসময় জেলা কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক ষষ্টি চন্দ্র রায়, উপজেলা কৃষি অফিসার নূর-এ-নবীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানায়, শীতকালীন পেঁয়াজ, গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, মসুর, খেসারী ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সদর উপজেলার ১৭টি ইউসিয়নের ৫ হাজার ৯’শ ২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ২৫.০৭ মেট্রিক টন উন্নত জাতের শীতকালীন পেঁয়াজ, গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, মসুর ও খেসারী বীজ এবং ১২০.৫ মেট্রিক টন রাসায়নিক সার পর্যায়ক্রমে বিতরণ করা হবে।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page