March 13, 2026, 4:04 pm
শিরোনামঃ
ঝিনাইদহ জেলা জাসাসেরে উদ্যোগে ইফতার-দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত মাগুরায় এসডিএফ মনিটরিং এন্ড লার্নিং কর্মশালা অনুষ্ঠিত মাগুরায় সৌদি আরবের রাজকীয় ৯২ কার্টুন খেজুর বিতরণ জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা নিবেদন শেখ পরিবার সংশ্লিষ্ট জাতীয় দিবসগুলো উদযাপন করবে না সরকার ১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হবে : পানিসম্পদ মন্ত্রী উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি নোয়াখালীতে পুকুর সেচতে গিয়ে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার পাবনায় আধিপত্য বিস্তারের জেরে সংঘর্ষে ২ জন গুলিবিদ্ধ নীলফামারীতে অগ্রণী ব্যাকের ভল্ট থেকে গায়েব হলো ৪৩ কোটি টাকা
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহ চক্ষু হাসপাতালের ৭ কর্মচারিকে শোকজ

এম কবীর, ঝিনাইদহ : ঝিনাইদহ চক্ষু হাসপাতালে ৭ কর্মচারীকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছেন জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে হাসপাতালটি পরিদর্শনকালে এ নির্দেশ দেন তিনি।

জানা গেছে, ওই সময় বিভিন্ন দফতরের কার্যক্রম ঘুরে দেখেন জেলা প্রশাসক। এ সময় বেশ কিছু অনিয়ম নজরে আসে তার। পরে হাসপাতালের নির্ধারিত পোশাক (ড্রেসকোড) না মেনে দায়িত্ব পালন করা ৭ কর্মচারীকে কারণ দর্শানোর নির্দেশ দেন তিনি। একইসাথে চক্ষুরোগীদের সেবা প্রদানের আরও যত্নশীল হওয়ার জন্য চিকিৎসকসহ কর্মকর্তাদের প্রতি অনুরোধ জানান।

এ সময় অন্ধ পুর্নবাসন কেন্দ্রের (চক্ষু হাসপাতাল) পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আজিজুর রহমান সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, পাঁচতলা ভবনের ৮০ শয্যার হাসপাতালটি জেলা শহরের পৌর বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় দেড় একর জমির ওপর ২০০৩ সালে কার্যক্রম শুরু করে। সমাজ সেবা অধিদফতরের অর্থায়নে এটি নির্মাণ করা হয়। প্রতিদিন গড়ে অন্তত পাঁচ শতাধিক রোগী স্বল্প খরচে হাসপাতালটি থেকে সেবা পেয়ে থাকেন।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page