September 29, 2026, 1:12 pm
শিরোনামঃ
একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ৩০ জন আহত বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া : জেলেনস্কির ইরানকে ছাড়ের প্রস্তাবের খবর অস্বীকার করলেন ট্রাম্প মধ্যপ্রাচ্যের কোনো অবকাঠামোই ইরানি হামলা থেকে নিরাপদ না : গালিবাফ যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহ চক্ষু হাসপাতালের ৭ কর্মচারিকে শোকজ

এম এ কবীর, ঝিনাইদহ : ঝিনাইদহ চক্ষু হাসপাতালে ৭ কর্মচারীকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছেন জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে হাসপাতালটি পরিদর্শনকালে এ নির্দেশ দেন তিনি।

জানা গেছে, ওই সময় বিভিন্ন দফতরের কার্যক্রম ঘুরে দেখেন জেলা প্রশাসক। এ সময় বেশ কিছু অনিয়ম নজরে আসে তার। পরে হাসপাতালের নির্ধারিত পোশাক (ড্রেসকোড) না মেনে দায়িত্ব পালন করা ৭ কর্মচারীকে কারণ দর্শানোর নির্দেশ দেন তিনি। একইসাথে চক্ষুরোগীদের সেবা প্রদানের আরও যত্নশীল হওয়ার জন্য চিকিৎসকসহ কর্মকর্তাদের প্রতি অনুরোধ জানান।

এ সময় অন্ধ পুর্নবাসন কেন্দ্রের (চক্ষু হাসপাতাল) পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আজিজুর রহমান সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, পাঁচতলা ভবনের ৮০ শয্যার হাসপাতালটি জেলা শহরের পৌর বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় দেড় একর জমির ওপর ২০০৩ সালে কার্যক্রম শুরু করে। সমাজ সেবা অধিদফতরের অর্থায়নে এটি নির্মাণ করা হয়। প্রতিদিন গড়ে অন্তত পাঁচ শতাধিক রোগী স্বল্প খরচে হাসপাতালটি থেকে সেবা পেয়ে থাকেন।

আজকের বাংলা তারিখ



Our Like Page