April 6, 2026, 2:44 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সরকারের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা : অর্থমন্ত্রী অন্তর্বর্তী সরকার হাম প্রতিরোধে প্রস্তুতি নিয়েছিলো কিনা তা পর্যালোচনা প্রয়োজন : সমাজকল্যাণমন্ত্রী ১২ মে সংরক্ষিত নারী আসনের ভোট নোয়াখালীতে যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ কুমিল্লায় হত্যার ১০ বছর পর সন্দেহভাজন তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ দিলো আদালত  ৫০ বছর পর আবার চাঁদের কক্ষপথে মানুষ হরমুজ প্রণালীতে নতুন ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছে ইরানি গার্ড বাহিনী উত্তর কোরিয়ায় ড্রোন অনুপ্রবেশের জন্য দুঃখ প্রকাশ করলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহ মহেশপুর সীমান্তে ৫০ লাখ টাকা মূল্যের ৩ পিস স্বর্ণের বারসহ ১ জন আটক

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুর সীমান্তের পলিয়ানপুর এলাকা থেকে ৩ পিস স্বর্ণের বারসহ আমিরুল ইসলাম (৫৫) নামে একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ ৫ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৫টায় বিজিবি’র মহেশপুর ব্যাটেলিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমানের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়।

জব্দকৃত স্বর্ণের বারের সর্বমোট ওজন ৩৪৯ দশমিক ৮০ গ্রাম, যার আনুমানিক সিজার মূল্য প্রায় ৫০ লাখ ৫২ হাজার ৮৯৪ টাকা।

আটককৃত আমিরুল ইসলাম জেলার মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের আকামউদ্দিনের ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে, ঝিনাইদহ জেলার মহেশপুর সীমান্তের পলিয়ানপুর বিওপি বিজিবি’র টহল দল শুক্রবার বেলা ১১টার দিকে সীমান্ত এলাকায় অভিযান চালায়। এসময় সীমান্ত পিলার ৬০/১০৫-আর সংলগ্ন খোসালপুর গ্রামের রাস্তার উপর হতে ৩টি স্বর্ণের বার সহ আমিরুল ইসলামকে আটক করে বিজিবি। জব্দকৃত স্বর্ণ ঝিনাইদহে সরকারী কোষাগারে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া আটক আমিরুল ইসলামকে মহেশপুর থানায় সোপর্দ করেছে বিজিবি।

বিষয়টি নিশ্চিত করে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, স্বর্ণের বারসহ আটক আমিরুল ইসলামের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page