September 12, 2026, 7:32 am
শিরোনামঃ
বেনাপোলে শুল্ক পরিশোধ ছাড়াই তিন ট্রাক পণ্য বের করার অভিযোগে দুই অফিসার ক্লোজ সিএমএইচে আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী জানুয়া‌রি-মার্চের মধ্যে পদ্মা ব‌্যা‌রে‌জের নির্মাণ কাজের উদ্বোধন হবে : পা‌নিসম্পদ মন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে করা বিগত ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার বরগুনায় ৩৫০ কেজি হরিণের মাংসসহ ১ জন আটক ফরিদপুরে ফুচকা খাওয়ার সময় হাসাহাসি নিয়ে সংঘর্ষে ৬ জন আহত এআই ব্যবহার করে ক্ষেপণাস্ত্রের সফটওয়্যার তৈরি করেছে হুথিরা মার্কিন নৌসচিবকে ধন্যবাদ জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হামাসের খান ইউনিস ব্রিগেডের কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন নায়েব আলী জোয়ার্দ্দার

এম এ কবীর,ঝিনাইদহ : ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন নায়েব আলী জোয়ার্দ্দার। তিনি সাবেক উপজেলা চেয়ারম্যান ও ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সদস্য।

শনিবার (৪ এপ্রিল) রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দলের সংসদীয় কমিটির এক সভায় নায়েব আলীকে দলীয় প্রার্থী করার সিদ্ধান্ত হয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বৈঠক শেষে গণভবনের গেটে অপেক্ষমাণ সাংবাদিকদের জানান, আমাদের দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় সিদ্ধান্ত হয়েছে ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচনে নৌকা প্রতীকে নির্বাচন করবেন সাবেক উপজেলা চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের সদস্য নায়েব আলী জোয়ারদার।
সভায় সভাপতিত্ব করেন দলের সভাপতি ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা।
১৬ মার্চ আওয়ামী লীগের সংসদ সদস্য আবদুল হাইয়ের মৃত্যুতে ঝিনাইদহ-১ আসন শূন্য হয়। এই আসনে উপনির্বাচন হবে আগামী ৫ জুন। আওয়ামী লীগের মনোনয়ন পেতে এরই মধ্যে এই আসন থেকে ২৫ জন মনোনয়নপত্র জমা দেন।
৭ জানুয়ারি ভোটের পর লিভার সিরোসিস ও ফুসফুসে নিউমোনিয়া নিয়ে ঢাকা ল্যাবএইড হাসপাতালে ভর্তি হন আবদুল হাই। এরপর গত ১৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে ভর্তি হন। বেশ কিছুদিন লাইভ সাপোর্টে থাকার পর তিনি মারা যান।
ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই ২০০১ সালে বিএনপির সংসদ সদস্য আব্দুল ওহাবকে পরাজিত করে প্রথম শৈলকুপা আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর তিনি ওই আসনে একটানা ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১২ সালের ১৬ সেপ্টেম্বর থেকে ২০১৩ সালের ২১ নভেম্বর পর্যন্ত তিনি মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page