November 20, 2026, 6:59 am
শিরোনামঃ
যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক যশোরে চলন্ত কাভার্ড ভ্যানে বোমা হামলায় দগ্ধ চালকসহ ২ জন আহত ঝিনাইদহের মহেশপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা-মসুর-গম বীজ ও সার বিতরণ আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ পাঁচ দেশের কূটনীতিকের বৈঠক জুলাই গণ-অভ্যুত্থানকালের হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ কারাগারে গাজীপুরে পোশাকশ্রমিককে ধর্ষণের অভিযোগে ৩ জন আটক সিরাজগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আওয়ামী লীগ নেতা নিহত গোপালগঞ্জ-১ আসনের এমপি সেলিমের বাড়িতে অগ্নিসংযোগ রাহুল গান্ধী ভারতের মীরজাফর : বিজেপি
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহ -৩ আসনের নৌকা প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী নবী নেওয়াজ

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহ-৩  আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষনা দিলেন ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি নবী নেওয়াজ।

আজ ২ জানুয়ারি মঙ্গলবার দুপুরে মহেশপুর কলেজ স্টান্ডে বঙ্গবন্ধু পাঠচক্র কার্যলয়ে সংবাদ সম্মেলন করে নৌকা প্রতীকের প্রার্থী সালাহ উদ্দিন মিয়াজীকে সমর্থন দিয়ে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষনা দেন। একই সঙ্গে তিনি নৌকা প্রতীক প্রার্থী সালাহ উদ্দিন মিয়াজীর পক্ষে কাজ করার ঘোষণাও দেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুর করিম মিন্টু, নৌকা প্রতীকের প্রার্থী সালাহ উদ্দিন মিয়াজী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জদ, সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য আনিচুর রহমান টিপু প্রমুখ।

আজকের বাংলা তারিখ

  • ২০শে নভেম্বর, ২০২৬
  • ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৯ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page