August 8, 2026, 8:01 pm
শিরোনামঃ
যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের নারীসহ তিন সদস্য আটক যশোরের অভয়নগরে ১৪১৭ পিস ইয়াবাসহ ২ জন আটক যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান সারদার নুরুল আমিন জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী বাজারে ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আইনমন্ত্রী প্রতিটি বিভাগে বিশেষায়িত ভেটেরিনারি হাসপাতাল করার পরিকল্পনা রয়েছে : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া বাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার মেহেরপুরে পরিত্যক্ত জমিতে ১০টি ল্যান্ডমাইন সদৃশ বস্তু উদ্ধার কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প-সমর্থিত এসপ্রিয়েলা সামরিক সক্ষমতা বাড়াচ্ছে জাপান
এইমাত্রপাওয়াঃ

টাঙ্গাইলে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : টাঙ্গাইলের নাগরপুরে বা‌ড়ি থে‌কে ডে‌কে নি‌য়ে জাহিদ খান ঝলক (২৬) নামে এক ছাত্রলীগ নেতা‌কে কু‌পি‌য়ে হত‌্যা ক‌রা হ‌য়ে‌ছে। তার প্রতিপক্ষরা এই হত‌্যায় জ‌ড়িত ব‌লে অভিযোগ উঠে‌ছে।

সোমবার (১৮ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার সলিমাবাদ ইউনিয়নের মধ্যপাড়া এলাকায় জা‌হি‌দের নিজ বাড়ির সামনে এই ঘটনা ঘটে।

নিহত ঝলক উপ‌জেলার স‌লিমাবা‌দ মধ‌্যপাড়া গ্রা‌মের ছামিনুর রহমানের ছেলে এবং উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।

নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এইচ এম জসিম উদ্দিন জানান, সোমবার রাতে জাহিদ তারাবির নামাজ পড়ে বাড়ি যান। রাত ৯টার দিকে কয়েকজন যুবক তাকে বাড়ি থেকে ডেকে বের করে। বাড়ি থেকে বের হওয়ার পরপরই তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এছাড়া আসামি গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page