September 13, 2026, 10:22 pm
শিরোনামঃ
মাগুরায় কৃষকদের মাঝে পেঁয়াজ সংরক্ষণে এয়ার ফ্লো মেশিন, ইউনিয়ন পরিষদে ফগার মেশিন বিতরণ মাগুরায় প্রবাসীর পুকুরে গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে ৫ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ যশোরের পল্লীতে ভেজা গায়ে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুতস্পৃস্টে যুবকের মৃত্যু যশোরের শার্শার শফিকে নাশকতার অভিযোগে মণিরামপুর থেকে আটক ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন : স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ জামালপুরে ৭ বছরের শিশুর মাটিচাপা মরদেহ উদ্ধার কুমিল্লায় পরিত্যক্ত বাড়ির পুকুর থেকে কিশোরের গলিত মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে পাহারারত আনসার সদস্য নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে লাইনে পাহারত রূপচান (৫০) নামের এক আনসার সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকালে উপজেলার চরভাবলা এলাকায় এ ঘটনা ঘটে।

রূপচান টাঙ্গাইল সদর উপজেলার মগড়া গ্রামের হারু মণ্ডলের ছেলে।

স্থানীয়রা জানায়, সকালে ডিউটিরত অবস্থায় নিখোঁজ হয় রূপচান। অনেক খোঁজাখুঁজি করে না পাওয়ায় তার বাড়িতে খবর দেওয়া হয়। এক পর্যায়ে বেলা ১১টার দিকে স্থানীয়রা আনসার সদস্যের মরদেহ রেললাইনের পাশে পড়ে থাকতে দেখে। পরে রেলওয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

এ বিষয়ে টাঙ্গাইলের রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলী আকবর জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে রূপচান নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page