September 13, 2026, 9:53 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সেবা আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে প্রায় দুই শতাধিক গাছের চারা রোপণ মাগুরায় পাওনা টাকা নিয়ে বীর মুক্তিযোদ্ধার মামলা ; তিন সাক্ষীর জবানবন্দি নিয়ে পুলিশের বিরুদ্ধে অভিযোগ আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী সারের কোনো ক্রাইসিস নেই কিন্তু দুষ্টচক্র সার মজুতের চেষ্টা করছে : কৃষিমন্ত্রী সরকারি ছুটি ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘অফ ডে’ থাকবে না : ত্রাণমন্ত্রী সরকারের ৬ মাসে খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ টনের বেশি খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত ফরিদপুরে কার্টন থেকে অজ্ঞাত ব্যক্তির ৬ টুকরো মরদেহ উদ্ধার দিল্লিতে শি জিনপিংয়ের ২৪ ঘণ্টার সফর ; নিরাপত্তায় মোতায়েন ১৫ হাজারের বেশি পুলিশ হুথিদের ওপর ড্রোন হামলা চালালো ইয়েমেন
এইমাত্রপাওয়াঃ

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে নিহত ৩

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় গতরাতে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়া যাত্রীবাহী বাস থেকে নেমেহাটার সময় ট্রেনে কাটা পড়ে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। শুক্রবার রাত ৮টা ২০ মিনিটের দিকে কালিহাতীর আনালিয়াবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহতরা হলেন- নাটোরের বড়াইগ্রাম উপজেলার আলাউদ্দিনের ছেলে রতন মিয়া (২৭) ও তার ছেলে সানি (৬) এবং রাজশাহীর বেলপুকুরের মাহিন্দ্রা গ্রামের আলম মন্ডলের ছেলে শরিফ (৪০)।

টাঙ্গাইল ঘারিন্দা রেলওয়ে পুলিশের এসআই আলী আকবর জানান, নাটোর থেকে যাত্রীবাহী বাস ঢাকা যাচ্ছিল। এ সময় কালিহাতী উপজেলার আনালিয়া বাড়ি এলাকায় রেললাইনের কাছে এসে বাসটি নষ্ট হয়। এ সময় কয়েকজন যাত্রী বাস থেকে নেমে পাশে রেললাইনে হাঁটাহাঁটি করছিলেন তখন ট্রেনটি চলে আসে। এতে কাটা পড়ে ঘটনাস্থলেই বাবা-ছেলেসহ তিনজন মারা যান।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার (ওসি) আলমগীর জানান, স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়। তিনি আরও জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এদিকে, খবর পেয়ে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য আবদুল লতিফ সিদ্দিকী রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page