October 30, 2026, 9:21 pm
শিরোনামঃ
যশোরে দুই হাজার পিস ইয়াবা ও প্রাইভেটকারসহ দুই মাদক ব্যবসায়ি আটক চার দিনের জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তিন মাসে এনবিআরের রাজস্ব ঘাটতি ৪২ হাজার কোটি টাকা নভেম্বরে প্যাকেটজাত মসলা ও চা বিক্রি শুরু করবে টিসিবি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়ের পর জামায়াত প্রার্থীর বাসায় ফুল নিয়ে মির্জা ফয়সল টাঙ্গাইলে মহাসড়কের পাশ থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না : শুভেন্দু অধিকারী বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক ইতিহাসের সবচেয়ে বড় হ্যাকের শিকার ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম বিন্যান্স যশোরের দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা
এইমাত্রপাওয়াঃ

টাঙ্গাইলে ট্রেনে কাটা প‌ড়ে সেনা সদস্য নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : টাঙ্গাইলের কা‌লিহাতী‌তে ট্রেনে কাটা প‌ড়ে এক সেনা সদস্য নিহত হ‌য়ে‌ছেন। বুধবার (২৪ জানুয়ারি) সকা‌লে উপ‌জেলার আনালিয়াবাড়ীর রেল সেতুর কাছ থে‌কে তার মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হ‌চ্ছে, রা‌তের কোনো এক অজ্ঞাত ট্রেনে কাটা প‌ড়ে নিহত হ‌য়ে‌ছেন তিনি।

নিহত সেনা সদস্য ফখরুল ইসলাম (২০) লক্ষ্মীপুর সদর উপজেলার কড়ালিয়া তত্বপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি বগুড়া ক্যান্টনমেন্টে সেনা সদস্য হিসেবে কর্মরত ছিলেন।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপপ‌রিদর্শক (এসআই) মোশারফ হোসেন জানান, সকাল সাড়ে ৯টার দিকে ওই সেনা সদস্যের মর‌দেহ উদ্ধার করা হয়েছে। তিনি ছুটি শেষে বগুড়া ক্যান্টনমেন্টে যোগদানের জন্য যাচ্ছিলেন ব‌লে তার প‌রিবার জানিয়েছে। কিন্তু কোন ট্রেনে কাটা পড়ে তিনি নিহত হয়েছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আজকের বাংলা তারিখ

  • ৩১শে অক্টোবর, ২০২৬
  • ১৫ই কার্তিক, ১৪৩৩
  • ১৯শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page