September 7, 2026, 11:34 am
শিরোনামঃ
দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় নেতার বিরুদ্ধে মামলা মার্কিন চাপে নতি স্বীকার করা হবে না : ইরানের প্রেসিডেন্ট যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী
এইমাত্রপাওয়াঃ

টাঙ্গাইলে ধানক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : টাঙ্গাইলের নাগরপুরে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার নাগরপুর উপজেলার বেকড়া ইউনিয়নের বারাপুষা গ্রামের নজরুল ইসলামের স্ত্রী অঞ্জনা বেগম (৪২)র মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের স্বামী নজরুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে অঞ্জনা তার বাপের বাড়ি যাবেন বলে বাড়ি থেকে বের হন। তারপর থেকে অনেক খোঁজাখুজি করে তাকে পাওয়া যায়নি।

এলাকাবাসী একটি মরদেহ ধান ক্ষেতে দেখতে পেয়ে পুলিশকে বিষয়টি অবহত করেন। এ সময় পুলিশ গিয়ে ওই নারীর মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জসিম উদ্দিন বলেন, মরদেহের শরীরে কোন প্রকার আঘাতের চিহ্ন নেই। লাশটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট পেলে ওই নারীর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এ ঘটনায় থানায় কোন মামলা দায়ের করা হয়নি। মামলা হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page