October 5, 2026, 5:23 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

টাঙ্গাইলে নিখোঁজের ৯ দিন পর শিশুর বস্তাব‌ন্দি দ্বিখ‌ণ্ডিত মর‌দেহ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : টাঙ্গাইলের ভূঞাপু‌রে মাদরাসা শিক্ষার্থী নিখোঁজের ৯ দিন পর বা‌ড়ির পা‌শের ধানখেত থে‌কে বস্তাব‌ন্দি দ্বিখ‌ণ্ডিত মর‌দেহ উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ।

সোমবার (৩ মে) সকা‌লে উপ‌জেলার গো‌বিন্দাসী ইউনিয়‌নের চিতু‌লিয়াপূর্বপাড়া এলাকার এক‌টি ধান‌খেত থে‌কে বস্তাব‌ন্দি মর‌দেহ উদ্ধার করা হয়।

এর আগে ওই গ্রা‌মের সুমন মিয়ার মে‌য়ে এবং স্থানীয় হাফি‌জিয়া মাদরাসা ও নুরানী কিন্ডারগা‌র্টেনের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী নও‌শিন ইসলাম শ‌র্মিলা (১০) গত ২৬ মে দুপু‌রে নি‌খোঁজ হয়।

ওই শিক্ষার্থী নি‌খোঁজ হওয়ার পর তা‌কে উদ্ধা‌রে থানায় সাধারণ ডায়রি ক‌রেন শ‌র্মিলার বাবা সুমন মিয়া।

এদি‌কে ধানখেতে শিশু শিক্ষার্থীর বস্তাব‌ন্দি দ্বিখ‌ণ্ডিত মর‌দেহ উদ্ধার হওয়ার খব‌রে আশপা‌শের শত শত মানুষ দেখ‌তে ভীড় কর‌ছে। এছাড়া ঘটনাস্থল প‌রিদর্শন ক‌রে‌ছেন জেলা পু‌লিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারসহ জেলার ঊধ্বর্তন কর্মকর্তারা।

নিহত শর্মিলার চাচা কাইয়ুম মিয়া বলেন, এটি শর্মিলার লাশ কি না আমরা এখনও শনাক্ত করতে পারিনি। লাশের অধিকাংশ পচে গেছে। কুকুর টানাটানি করে সমস্ত দেহ লন্ডভন্ড করে ফেলেছে। তবে তার পরনের লাল পায়জামার অংশ দেখে ধারণা করা হচ্ছে এটিই শর্মিলার দেহ।

নিহতের বাবা সুমন মিয়া ব‌লেন, কা‌রোর সঙ্গে আমার কোনো শত্রুতা নেই। কেউ টাকা পয়সাও পায় না। মে‌য়ে নি‌খোঁজ হওয়ার পর কেউ মু‌ক্তিপণ বা টাকা চায়‌নি। বা‌ড়ির আশপাশসহ বি‌ভিন্ন আত্মীয়-স্বজ‌নের বা‌ড়ি‌তে খোঁজ ক‌রেও তার সন্ধান পাইনি। সকা‌লে বা‌ড়ির পা‌শে ধানখেতে বস্তাব‌ন্দি মর‌দেহ দে‌খে লোকজন খবর দেয়। এর আগে ওই বস্তা‌টি কুকুর টানাটা‌নি কর‌ছিল। যে নৃশংস হত্যাকাণ্ড ঘ‌টি‌য়ে‌ছে তার ক‌ঠোর শা‌স্তি দাবি ক‌রছি।

ভূঞাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান উল্লাহ বলেন, বস্তাব‌ন্দি একটা মর‌দেহ উদ্ধার করা হ‌য়ে‌ছে। ফ‌রেন‌সিক টিম ঘটনাস্থল প‌রিদর্শন ক‌রে‌ছে। তদন্ত চল‌ছে।



Our Like Page