September 13, 2026, 8:32 pm
শিরোনামঃ
মাগুরায় কৃষকদের মাঝে পেঁয়াজ সংরক্ষণে এয়ার ফ্লো মেশিন, ইউনিয়ন পরিষদে ফগার মেশিন বিতরণ মাগুরায় প্রবাসীর পুকুরে গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে ৫ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ যশোরের পল্লীতে ভেজা গায়ে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুতস্পৃস্টে যুবকের মৃত্যু যশোরের শার্শার শফিকে নাশকতার অভিযোগে মণিরামপুর থেকে আটক ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন : স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ জামালপুরে ৭ বছরের শিশুর মাটিচাপা মরদেহ উদ্ধার কুমিল্লায় পরিত্যক্ত বাড়ির পুকুর থেকে কিশোরের গলিত মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

টাঙ্গাইলে পাঠদানের সময় শ্রেণিকক্ষে শিক্ষিকার মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : টাঙ্গাইলের ভূঞাপুরে শ্রেণিকক্ষে পাঠদানের সময় অসুস্থ হয়ে রিনা আক্তার (৩৮) নামে এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। বুধবার (৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার উত্তর জগতপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। রিনা আক্তার উপজেলার অর্জুনা ইউনিয়নের শুশুরা গ্রামের মো. মিজানুর রহমানের স্ত্রী।

উত্তর জগতপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরোয়ার জাহান বলেন, রিনা আক্তার শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছিলেন। এ সময় হঠাৎ করে চেয়ার থেকে মেঝেতে পড়ে যান তিনি। তাৎক্ষণিক তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আব্দুস সোবহান বলেন, হাসপাতালে নিয়ে আসার আগে তিনি মৃত্যুবরণ করেন। পরে তার সহকর্মী ও স্বজনরা মরদেহ বাসায় নিয়ে যান।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page