September 3, 2026, 4:02 pm
শিরোনামঃ
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইডিবির ১ বিলিয়ন ডলার ; প্রধানমন্ত্রীর উপস্থিতিতে চুক্তি সই ২০২৭ সালেও দুই পর্বে বিশ্ব ইজতেমা তারিখ ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী টিআর ও কাবিখাসহ সব সরকারি বরাদ্দের হিসাব ‘গুনে গুনে’ নেওয়ার আহ্বান তথ্যমন্ত্রীর নারায়ণগঞ্জে ২৬ মামলার আসামি ‘কালাই সবুজ’ আটক রাজবাড়ীতে পৃথক ঘটনায় ২ নারীর মরদেহ উদ্ধার ডেনমার্কে হামলার প্রস্তুতির নিচ্ছে রাশিয়া : ড্যানিশ গোয়েন্দা সংস্থার হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান ইরানের সরকার উৎখাতে কাজ করছে ইসরায়েল : নেতানিয়াহু যশোরের বেনাপোল চেকপোষ্টে ভারতীয় নাগরিকের মৃত্যু
এইমাত্রপাওয়াঃ

টাঙ্গাইলে প্রতিবন্ধীকে মারধরের ভিডিও ভাইরাল ; চেয়ারম্যানের কক্ষে তালা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক টাঙ্গাইলের সখীপুরে মোতালেব হোসেন (৪৮) নামের এক ব্যক্তিকে পিটিয়েছেন বহুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরকার নূরে আলম মুক্তা। মারধরের এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় সবশেষ চেয়ারম্যান নূরে আলমের কক্ষে তালা দিয়েছেন বিক্ষুব্ধরা।

সোমবার (২৪ মার্চ) সন্ধ্যায় পরিষদের সচিব ও চেয়ারম্যানের কক্ষে তালা দেওয়ার ঘটনা ঘটে  হয়।

সবশেষ মঙ্গলবার সকালে এ তালা খুলে দেওয়া হয়েছে। অন্যদিকে মঙ্গলবার বেলা ১১টার দিকে ইউনিয়ন পরিষদ চত্বরে চেয়ারম্যানের অপসারণ চেয়ে মানববন্ধন করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

মানববন্ধনে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও অংশ নেন। এসময় বক্তারা দাবি করেন- চেয়ারম্যান নূরে আলম মুক্তা পরিষদে দীর্ঘদিন ধরে নিজের খেয়াল-খুশি মতো কাজ করে চলছে। দেশের আওয়ামী দোসররা বিতাড়িত হলেও এই চেয়ারম্যান এখনও বহাল তবিয়তে আছে। অনতিবিলম্বে  চেয়ারম্যান সরকার নূরে আলমের অপসারণ দাবি করেন তারা।

এর আগে গত রোববার বহুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরকার নূরে আলম মুক্তার বিরুদ্ধে মোতালেব হোসেন নামের এক মানসিক প্রতিবন্ধীকে মারধরের অভিযোগ ওঠে। মারধরের ওই ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

এ বিষয়ে চেয়ারম্যান সরকার নূরে আলম মুক্তা বলেন, লোকটি যে মানসিক ভারসাম্যহীন তা আমি জানতাম না। আমাকে ছোট করতে কোনো একটি পক্ষ ভিডিওটি কেটে ছেঁটে ভিন্নভাবে উপস্থাপন করছে। এখন যা হচ্ছে তা মূলত রাজনীতিক প্রতিহিংসা।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবদুল্লাহ আল রনী বলেন, পরিষদের স্বাভাবিক কার্যক্রম চলমান রাখার ব্যবস্থা করা হয়েছে। চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ থাকলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page