October 16, 2026, 11:07 pm
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

টাঙ্গাই‌লে বয়স গোপন করে ২২ বছর পর ফের এসএসসি পরীক্ষা দিতে গিয়ে ব‌হিষ্কার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : টাঙ্গাই‌লের নাগরপু‌রে বয়স গোপন ক‌রে আবারও এসএস‌সি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করে ব‌হিষ্কার হলেন এসএম শামীম আল মামুন নামে এক পরীক্ষার্থী। তিনি নয়ান খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে পরীক্ষা দিচ্ছিলেন।

মঙ্গলবার (২ মে) বাংলা ২য় পত্র পরীক্ষা চলাকালে কেন্দ্রের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদুজ্জামান প্রতারণার অ‌ভি‌যো‌গে তাকে বহিষ্কার করেন।

পরীক্ষার্থী এসএম শামীম আল মামুন নাগরপুর সদর ইউনিয়নের দুয়াজানী গ্রামের মো. রিয়াজুল ইসলাম রিয়াজের ছেলে। তিনি উপজেলার বনগ্রাম শহীদ মেমোরিয়াল হাইস্কুলের শিক্ষার্থী। তিনি ২২ বছর আগেও একবার এসএসসি পরীক্ষা দিয়েছিলেন।

জানা যায়, এসএম শামীম আল মামুন ২০০০ সালে মো. শাহীনুর ইসলাম, বাবা মো. রিয়াজ উদ্দিন নাম দিয়ে চৌহালী জনতা হাইস্কুল থেকে রাজশাহী বোর্ডের অধীনে ৬১৩ নম্বর পেয়ে মাধ্যমিক পাস করেন। ২০২০ সালে পুনরায় নাগরপুর উপজেলার বনগ্রাম শহীদ মেমোরিয়াল হাইস্কুল থেকে নাম পরিবর্তন করে এসএম শামীম আল মামুন ও বাবা মো. রিয়াজুল ইসলাম রিয়াজ নাম দিয়ে রেজিস্ট্রেশন করে ২০২৩ সালে ঢাকা বোর্ড থেকে মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। ৩০ এপ্রিল রোববার বাংলা ১ম পত্র পরীক্ষা চলাকালে বিষয়টি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নজরে আসে। কর্মকর্তা তার ঊর্ধ্বতন অফিসারকে বিষয়টি জানান। ওই ছাত্রের কাছে জানতে চাইলে তিনি অকপটে সব স্বীকার করেন। তার এডমিট কার্ড ও রেজিস্ট্রেশন কার্ড জব্দ করে হল কর্তৃপক্ষ।

এসএম শামীম আল মামুন পৃথিবী বলেন, আমি ২০০০ সালে রাজশাহী বোর্ড থেকে এসএসসি পাস করেছি। সার্টিফিকেটে বয়স কমানোর জন্য নতুন করে ২০০৭ সালে জন্ম তারিখ দেখিয়ে জন্ম সনদ বের করি এবং ২০২০ সালে নাগরপুর উপজেলার বনগ্রাম শহীদ মেমোরিয়াল হাইস্কুল থেকে রেজিস্ট্রেশন করে এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করি।

কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা প্রাথমিক সহকারি কর্মকর্তা জিএম ফুয়াদ বলেন, দায়িত্ব পালনকালে ওই ছাত্রকে দেখে সন্দেহ হওয়ায় বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানা‌নো হয়।

কেন্দ্র সচিব ও নয়ান খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসেন আলী মনসুর বলেন, ওই ছাত্রর এনআইডি কার্ডে তার বয়স ১৯৮৪ আর জন্ম সনদে তার বয়স ২০০৭।

নাগরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহীনুর ইসলাম জানান, ইতিপূর্বে সে এসএসসি পাস করেছে। সে ২০/২২ বছর পর আবার এসএসসি পরীক্ষা দিতে আসছে। মূল বয়স গোপন করে প্রতারণার মাধ্যমে পরীক্ষায় অংশগ্রহণ করাটা অপরাধ। এ কারণে তাকে বহিষ্কার করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ১লা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page