August 1, 2026, 10:47 pm
শিরোনামঃ
সুশাসন ফেরানো ও দুর্নীতি রোধই সরকারের প্রধান চ্যালেঞ্জ : অ্যাটর্নি জেনারেল ঝিনাইদহের মহেশপুরে ভুল রেকর্ডের সুযোগে ৫০ বছরের বসতভিটা দখলের চেষ্টা ; টাকা নিয়েও চক্রান্তের অভিযোগ প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক দায়িত্ব পালনে কোনো ধরনের অনিয়ম অবহেলা বরদাশত করা হবে না : স্বাস্থ্যমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা রাজনৈতিক ভাওতাবাজি : মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী আজ থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক চট্টগ্রামে চুরির প্রতিবাদ করায় হত্যার পর মরদেহ ঘরে দিয়ে গেল খুনিরা নোয়াখালীতে জামায়াত-বিএনপির সংঘর্ষে ১০ জন আহত যুদ্ধে আমারা জিতেছি : ইরানের স্পিকার ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়া যাবে না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

টাঙ্গাইলে বাস-অটোরিক্সা সংঘর্ষে ২ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : টাঙ্গাইলের ধনবাড়ীতে বাস-সিএনজি চালিত অটোরিক্সা সংঘর্ষে চালকসহ দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

বুধবার সকালে টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের ধনবাড়ী উপজেলার ছাত্তারকান্দি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন চালক জামালপুর জেলার সরিসাবাড়ী উপজেলার দোয়াইল গ্রামের মজিবর মিয়ার ছেলে ওয়াজেদ মিয়া (৪২) ও যাত্রী একই উপজেলার পরগ্রাম এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে হালিম (৩২)।

পুলিশ ও স্থানীয়রা জানান, সিএনজি চালিত অটোরিক্সাটি ৫ জন যাত্রী নিয়ে মধুপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে অটোরিক্সাটি টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের ছাত্তারকান্দি এলাকায় পৌছালে ঢাকাগামী জামালপুর ট্রাভেলস নামে যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হয়।

এ সময় বাস ও অটোরিক্সাটি খাদে পড়ে যায়। এ ঘটনা সিএনজি চালকসহ ৬ জন আহত হন।

আহতদের উদ্ধার করে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে দুই জন নিহত হন। আহতদের মধ্যে ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ধনবাড়ী থানার ওসি (তদন্ত) ইদ্রিস আলী বলেন, নিহতদের মরদেহ আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page