September 13, 2026, 11:23 pm
শিরোনামঃ
মাগুরায় কৃষকদের মাঝে পেঁয়াজ সংরক্ষণে এয়ার ফ্লো মেশিন, ইউনিয়ন পরিষদে ফগার মেশিন বিতরণ মাগুরায় প্রবাসীর পুকুরে গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে ৫ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ যশোরের পল্লীতে ভেজা গায়ে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুতস্পৃস্টে যুবকের মৃত্যু যশোরের শার্শার শফিকে নাশকতার অভিযোগে মণিরামপুর থেকে আটক ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন : স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ জামালপুরে ৭ বছরের শিশুর মাটিচাপা মরদেহ উদ্ধার কুমিল্লায় পরিত্যক্ত বাড়ির পুকুর থেকে কিশোরের গলিত মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

টাঙ্গাইলে বাস-ট্রাক-অটোরিকশা সংঘর্ষ ; নিহত ২

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : টাঙ্গাইলের কালিহাতীতে বাস-ট্রাক-অটোরিকশার ত্রিমু‌খী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় ১১ জন আহত হয়েছে।

আজ মঙ্গলবার (২৬ ডি‌সেম্বর) দুপুরে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের উপ‌জেলার চাটিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সকলেই অটোরিকশার যাত্রী ছিলেন।

নিহতরা হলেন- ভূঞাপুরের ঘাটান্দির শিয়ালকোল এলাকার হীরামন বেগম (৮০) ও কালিহাতী উপ‌জেলার তারাবাড়ি এলাকার মো. সোহেল রানার ছেলে মো. আব্দুল্লাহ (১৩)।

আহতদের ম‌ধ্যে কালিহাতীর সয়া পালিমা গ্রামের মোতালেব মিয়ার ছেলে সিএনজিচালিত অটোরিকশার চালক মো. রবিউল (৩৫) ও ভূঞাপুরের বারই গ্রামের মিন্টু মিয়ার স্ত্রী হাসনা বেগমের (৩৫) প‌রিচয় পাওয়া গে‌লেও বাকিদের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে টাঙ্গাইল থেকে ছেড়ে আসা একটি বাস ঘাটাইলের দিকে যাচ্ছিল। অপরদিকে ঘাটাইলের দিক থেকে ছেড়ে আসা বালুবাহী একটি ট্রাক এলেঙ্গার দিকে যাচ্ছিল। অপরদিকে পালিমা থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা ঘাটাইল দিকে যাচ্ছিল। বাস অটোরিকশাকে অতিক্রম করার সময় ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। প‌রে ট্রাকটি অটোরিকশার ওপর উল্টে পড়ে। এতে অটোরিকশার সামনের অংশ দুমড়েমুচড়ে যায় ও দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান।

কালিহাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page