March 9, 2026, 6:41 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে দোস্ত এইডের উদ্যোগে ১৭০ পরিবারের মাঝে ইফতার ও রোজার খাদ্যসামগ্রী বিতরণ ঝিনাইদহের মহেশপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা মাগুরায় দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে ইফতার বিতরণ সরকার নারীর নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে : প্রধানমন্ত্রী ঈদ ও স্বাধীনতা দিবসের আলোকসজ্জা বাতিল করেছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী আপাতত বিদ্যুতের দাম বাড়ানোর পরিকল্পনা নেই : জ্বালানিমন্ত্রী জাপানে খাদ্য রপ্তানির উদ্যোগ নেওয়া হবে : খাদ্য মন্ত্রী সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন মঞ্জুর আড়াই লাখ টন এলএনজিসহ চট্টগ্রাম বন্দরে ১৫ জাহাজ কুষ্টিয়ায় প্রকাশ্য দিবালোকে যুবককে কুপিয়ে হত্যা
এইমাত্রপাওয়াঃ

টাঙ্গাইলে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক টাঙ্গাইলের নাগরপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে আগাম শীতকালীন শাক-সবজির বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

আজ সোমবার সকালে নাগরপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত মোহাম্মদ নোমান।

রবি মৌসুমে খাদ্যশস্যের উৎপাদন বৃদ্ধি ও উৎপাদন খরচ কমাতে ২০২৫-২৬ অর্থবছরে গম, সরিষা, শীতকালীন পেঁয়াজ, মসুর ও খেসারির ডালে বীজ ও সার বিতরণ করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা এস এম রাশেদুল হাসান জানান, উদ্বোধনী দিনে মামুদনগর ও নাগরপুর সদর ইউনিয়নের ১০ হাজার ১৩০ জন কৃষকের মধ্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। পরবর্তী সময়ে অন্যান্য ইউনিয়নের কৃষকদেরও এ সহায়তা পৌঁছে দেওয়া হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা এস এম রাশেদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবুল মোমিন, বিআরডিবি চেয়ারম্যান আহম্মদ আলী রানা, নাগরপুর থানার ওসি (তদন্ত) মোঃ আ. কুদ্দুস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. তোরাপ আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাসুম বিল্লাহ প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং অসংখ্য কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page