October 2, 2026, 11:02 am
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

টাঙ্গাইলে মায়ের বিরুদ্ধে শিশু সন্তানকে হত্যার অভিযোগ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  টাঙ্গাইলের বাসাইলে পারিবারিক কলহের জেরে মায়ের বিরুদ্ধে দুই বছরের শিশু সন্তানকে হত্যার অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) ভোরে বাসাইল পৌর এলাকার পূর্ব মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত শিশু মোহাম্মদ আলী (২) বাসাইল পৌর এলাকার পূর্ব মধ্যপাড়ার অটোরিকশাচালক ইব্রাহিম মিয়ার ছেলে। অভিযুক্ত মা নাম হিরা আক্তার (৩০) জেলার মির্জাপুর উপজেলার আদাবাড়ী গ্রামের হারু মিয়ার মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা সূত্রে জানা যায়,  শুক্রবার ভোরের দিকে প্রকৃতির ডাকের কথা বলে হিরা আক্তার তার দুই বছরের শিশু সন্তানকে সঙ্গে নিয়ে ঘরের বাইরে যান। বেশ কিছুক্ষণ পর সন্তানকে ছাড়াই ঘরে ফেরেন তিনি। এ সময় হিরার স্বামী ইব্রাহিম সন্তানকে না পেয়ে তাকে জিজ্ঞাসা করেন। পরে তিনি তার স্বামীকে নিয়ে পুকুর পাড়ে যান। সে সময় শিশু সন্তানকে গুরুতর আহত অবস্থায় দেখতে পান ইব্রাহিম। পরে দ্রুত শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অভিযুক্ত হিরা আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ থানায় নিয়ে গেছে।

হিরা বেগম বলেন, ‘এ সময় আমার হিতাহিত কোনো জ্ঞান ছিল না। কীভাবে কি হয়ে গেল কিছুই বুঝতে পারিনি’।

বাবা ইব্রাহিম মিয়া বলেন, বিয়ের পর থেকেই পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দাম্পত্য কলহ চলছিল। স্ত্রীর আগে আরও দুইবার বিয়ে হয়েছিল। মাঝে মধ্যেই স্ত্রী ঝগড়া করে বাবার বাড়িতে চলে যেত। শুক্রবার রাত সোয়া ৩ টার দিকে শিশু সন্তান মোহাম্মদকে কোলে নিয়ে স্ত্রী বাইরে যায়। কিছুক্ষণ পর সে একাই ঘরে ফিরে আসে। এ সময় সন্তানের কথা জিজ্ঞেস করলে সে জানায় সন্তান আছে। পরে ঝগড়া করলে স্ত্রী আমাকে নিয়ে পুকুর পাড়ে যায়। সেখানে গিয়ে দেখি সন্তান পড়ে আছে। মোহাম্মদকে তার মা শ্বাসরোধ করে হত্যা করেছে।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page