April 9, 2026, 8:32 am
শিরোনামঃ
ব্যক্তি নয় পরিবারই উন্নয়নের মূল একক : সংসদে প্রধানমন্ত্রী হাম মোকাবিলায় সরকার প্রস্তুত : স্বাস্থ্যমন্ত্রী দেশের ৩৪,১২৯টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ৫,৯৮,৯৯৪ জন শিক্ষক রয়েছেন : শিক্ষামন্ত্রী সংসদে সরকারি হিসাব নিরীক্ষা বিল ২০২৬ পাস গাজীপুরে গভীর বন থেকে মানুষের কঙ্কাল উদ্ধার ময়মনসিংহে ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার পেট্রোল গায়েব খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা যুদ্ধে যুক্তরাষ্ট্র–ইসরায়েল শোচনীয় পরাজয় বরণ করেছে: রাশিয়ার মুখপাত্র যুক্তরাষ্ট্র ও ইরানের দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে স্বাগত জানালেন জাতিসংঘ মহাসচিব যুদ্ধবিরতি সব জায়গায় কার্যকর : পাকিস্তানের প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

টাঙ্গাইলে সমন্বিত বন্যা সহনশীল কর্মসূচির আওতায় রেড ক্রিসেন্টের অর্থ সহায়তা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  সমন্বিত বন্যা সহনশীল কর্মসূচি (আইএফআরপি) এর সহায়তায় টাঙ্গাইলের কালিহাতীতে জীবন জীবিকায়নে উপকারভোগীদের মধ্যে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে।

আজ শুক্রবার সকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বেড়িপটল আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ সহায়তার চেক প্রদান করা হয়। রেড ক্রিসেন্ট টাঙ্গাইল ইউনিট এর আয়োজনে ১২০ জন উপকারভোগীর মধ্যে ৭০ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি বেনজীর আহমেদ টিটো।

জেলা রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক জিয়াউল হক শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে  বক্তব্য দেন সংস্থার কার্যনির্বাহী সদস্য সাদেকুল আলম খোকা, তারেকুল ইসলাম ঝলক, ইউনিট লেভেল কর্মকর্তা ইজ্জত আলী খান, কো অর্ডিনেটর মনিরুল ইসলাম প্রমুখ।

আলোচনা সভা শেষে ইউনিয়নে গরু পালনের জন্য ৪৫ হাজার, ছাগল পালনে ৩০ হাজার, কৃষি সহায়তা ৩০ হাজার, হাঁস-মুরগি পালনে ২৫ হাজার, ক্ষুদ্র ব্যবসা ৩০ হাজার ও ভ্যান রিক্সার জন্য ৪৫ হাজার টাকা, নৌকা-জেলেদের জীবনমান উন্নয়নে ৪০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page