October 5, 2026, 5:14 pm
শিরোনামঃ
আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা যাবো : রাষ্ট্রপতি প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার নির্মাতা : শিক্ষামন্ত্রী শিক্ষকদের পেশাগত উন্নয়নে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি চালুর উদ্যোগ সরকারের প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমান মারা গেছেন যশোরের বেনাপোলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৩ আওয়ামী লীগ নেতাসহ ৪ জন আটক যশোরের শার্শায় যুবলীগ নেতা খোকন আটক যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত কুষ্টিয়ায় ভারতে পাচারকালে ৯ হাজার কেজি সার জব্দ নাটোরে আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত ; মসজিদে মিললো রক্তাক্ত দেহ
এইমাত্রপাওয়াঃ

টাঙ্গাইলে স্বামীর পুরুষাঙ্গ কে‌টে পালালেন স্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : টাঙ্গাইলের ভুঞাপু‌রে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কে‌টে পা‌লিয়ে‌ছেন স্ত্রী। বুধবার (১৭ এপ্রিল) সকা‌লে উপ‌জেলার রাউৎবা‌ড়ি গ্রা‌মে এই ঘটনা ঘ‌টে।

প‌রে তা‌কে উদ্ধার ক‌রে উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে নি‌য়ে যাওয়ার পর উন্নত চি‌কিৎসার জন্য টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতা‌লে পাঠা‌নো হয়। ঘটনার পর থেকে তার স্ত্রী জা‌কিয়া পলাতক আছেন। আহত স্বামী ফিরোজ (২৫) ওই গ্রা‌মের শাহজাহানের ছে‌লে।

ফি‌রো‌জের মামা আরজু বলেন, ‌বি‌য়ের পর থে‌কেই স্বামী ও স্ত্রীর ম‌ধ্যে পা‌রিবা‌রিক কলহ চল‌ছিল। সকা‌লের দিকে আমার ঘুমন্ত ভাগিনার পুরুষাঙ্গ কে‌টে তার স্ত্রী পালিয়ে যায়। লোকজন চিৎকার শুনে তা‌কে উদ্ধার ক‌রে হাসপাতা‌লে নি‌য়ে আসে।

উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লেক্সের উপসহকা‌রী মে‌ডি‌কেল অ‌ফিসার কাজল তালুকদার ব‌লেন, পুরুষাঙ্গের পু‌রো অংশ কে‌টে ফেলা হ‌য়ে‌ছে। প্রচুর রক্তক্ষরণ হ‌য়ে‌ছে। উন্নত চি‌কিৎসার জন্য টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

ভুঞাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) আহসান উল্লাহ বলেন, ঘটনা‌টি শু‌নে‌ছি। ‌এই বিষ‌য়ে এখনো কোনো অ‌ভি‌যোগ পাইনি।



Our Like Page