October 5, 2026, 1:23 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : টাঙ্গাইলের কালিহাতীতে কাভার্ডভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

মঙ্গলবার ভোর ৫ টার দিকে টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সরাতৈল টাওয়ার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে চার কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। ফলে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ও ঢাকা ছেড়ে যাওয়া পরিবহনগুলো এলেঙ্গা-ভুঞাপুর-বঙ্গবন্ধু সেতু আঞ্চলিক সড়ক ব্যবহার করে।
দুর্ঘটনার পরই ক্ষতিগ্রস্থ যানবাহন দুইটি উদ্ধার কার্যক্রম শুরু করে পুলিশ। গাড়ি দু’টি সড়ক থেকে সরানোর পর সড়কে যান চলাচল শুরু হয়।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) লিটন মিয়া জানান, ঢাকাগামী ট্রাকের সাথে উত্তরবঙ্গগামী কাভার্ডভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলেই ট্রাক চালক মারা যায়। এছাড়া কাভার্ডভ্যানের চালকসহ দুইজন গুরুতর আহত হয়। তাৎক্ষনিকভাবে নিহত ট্রাক চালকের পরিচয় পাওয়া যায়নি। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।



Our Like Page