October 29, 2026, 3:40 pm
শিরোনামঃ
বিশ্বের শ্রমবাজারে দেশের অবস্থান সুদৃঢ় করতে দক্ষ জনশক্তি ও ভাষা শিক্ষায় গুরুত্বারোপ রাষ্ট্রপতির ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আসবে না : স্বরাষ্ট্রমন্ত্রী ডিজিটাল পদ্ধতিতে আসামি হাজিরা চালুর পরিকল্পনা করছে সরকার : আইনমন্ত্রী সায়মা ওয়াজেদের সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দের আদেশ মুন্সীগঞ্জে পৃথক সংঘর্ষ ও হামলায় টেঁটাবিদ্ধসহ ৯ জন আহত ঝিনাইদহের মহেশপুর সীমান্তে তিন ভারতীয় নাগরিকসহ ৮ জন আটক বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন তরুণদের জ্ঞান-বিশ্বাস-আত্মশুদ্ধির মাধ্যমে নিজেদের গড়ে তোলার আহ্বান মোজতবা খামেনির এক রাতে মস্কোতে ৬১৩ ইউক্রেনীয় ড্রোন ; পাল্টা হামলা রাশিয়ার যশোরের ঝিকরগাছায় জমি নিয়ে বিরোধের জেরে যুবক খুন
এইমাত্রপাওয়াঃ

টাঙ্গাইল শহরের বি‌ভিন্ন প‌য়েন্টে কক‌টেল বি‌স্ফোরণ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : টাঙ্গাইল পৌরসভাসহ শহ‌রের বি‌ভিন্ন প‌য়ে‌ন্টে কক‌টেল বি‌স্ফোরণের ঘটনা ঘ‌টে‌ছে। এতে মানুষজনের ম‌ধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। বুধবার (১৭ এপ্রিল) রাত ৯টা ৪৫ মি‌নি‌টের দি‌কে টাঙ্গাইল পৌরসভার সাম‌নে, পৌর উদ্যান, ছয়আনী পুকুর পাড়, আদালতপাড়া, পুরাতন বাসস্ট্যান্ড, থানা পাড়া এলাকায় বিকট শ‌ব্দ হ‌য়ে কক‌টেলগু‌লো বি‌স্ফোরিত হয়। এতে জনম‌নে আত‌ঙ্কের সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে।

ঘটনার পর পু‌লি‌শের মোটরসাইকেলের মোবাইল টিম শহ‌রের বি‌ভিন্ন প‌য়ে‌ন্টে টহল দেয়। এছাড়া শহ‌রের বি‌ভিন্ন প‌য়ে‌ন্টে চেক‌পোস্ট ব‌সি‌য়ে তল্লাশি ক‌রে। এদি‌কে বৃহস্পতিবার সকা‌লে টাঙ্গাইল শহ‌রে জেলা আওয়ামী লী‌গের দুই গ্রু‌পের পক্ষ থে‌কে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশের ডাক দেওয়া হ‌য়ে‌ছে।

জানা গেছে, জেলা আওয়ামী লী‌গের একাংশ সচেতন নাগরিক সমাজের ব্যানারে বৃহস্প‌তিবার সকালে ধর্ষণ মামলার আসামি শহর আওয়ামী লীগের সহ-সভাপতি পদ থেকে অব্যাহতি দেওয়া গোলাম কিবরিয়া বড় মনির‌কে গ্রেপ্তার ও বিচারের দাবিতে সমা‌বে‌শের ডাক দেয়। অপর‌দি‌কে একই সম‌য়ে আওয়ামী লী‌গের আরেক অংশ জেলা শ্রমিক ফেডারেশনের ব্যানারে আওয়ামী লীগ নেতা ফারুক হত্যা মামলার আসামিদের বিচার দাবিতে সমাবেশের ডাক দেয়।

টাঙ্গাইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মো. লোকমান হো‌সেন ব‌লেন, রা‌তে কে বা কারা এসব ঘটনা ঘ‌টি‌য়ে‌ছে। পৌরসভার সাম‌নে থে‌কে কক‌টেল সদৃশ্য দুইটি বি‌ষ্ফোরক পাওয়া গে‌ছে। তদন্ত করা হ‌চ্ছে। শহ‌রে পু‌লি‌শি তৎপরতা বৃ‌দ্ধি করা হ‌য়ে‌ছে।

আজকের বাংলা তারিখ

  • ২৯শে অক্টোবর, ২০২৬
  • ১৪ই কার্তিক, ১৪৩৩
  • ১৭ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page