March 11, 2026, 3:24 am
শিরোনামঃ
৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কল্যাণ রাষ্ট্র পরিকল্পনার প্রথম পদক্ষেপ ফ্যামিলি কার্ড : অর্থমন্ত্রী নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ : বাণিজ্যমন্ত্রী নিরাপদ ও সমন্বিত পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার : সড়ক পরিবহন প্রতিমন্ত্রী চুয়াডাঙ্গায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত জামায়াত নেতার মৃত্যু গোপালগঞ্জে মাদকের টাকার জন্য আইফোন ছিনিয়ে বন্ধুকে হত্যা হরমুজ প্রণালি দখলে নেওয়ার চিন্তাভাবনা করছে যুক্তরাষ্ট্র ইসরায়েলে অত্যাধুনিক ক্লাস্টার ওয়ারহেড ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহতের দাবি করেছে ইরান আমার অনুমোদন ছাড়া ইরানের নতুন নেতা টিকবেন না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

টানা ৩ দিন ১০০ কিলোমিটার হেঁটে বিশ্বরেকর্ড গড়লো  চীনের মানবাকৃতির রোবর্ট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চীনের মানবাকৃতির একটি রোবট তিন দিনে টানা ১০০ কিলোমিটার হেঁটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছে।

সাংহাই থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

১৬৯ সেন্টিমিটার (পাঁচ ফুট ছয় ইঞ্চি) উচ্চতার অ্যাজিবট এ২ গত ১০ নভেম্বর সন্ধ্যায় চীনের পূর্বাঞ্চলের সুঝো শহর থেকে যাত্রা শুরু করে। মহাসড়ক ও শহরের রাস্তা অতিক্রম করে এটি ১৩ নভেম্বর সাংহাইয়ের ঐতিহাসিক ওয়াটারফ্রন্ট বান্ড এলাকায় পৌঁছায় বলে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস জানিয়েছে।

সাংহাই-ভিত্তিক রোবট নির্মাতা অ্যাজিবট জানিয়েছে, তাদের দুই পায়ে হাঁটা রোবটটি সবসময় ট্রাফিক নিয়ম মেনে বিভিন্ন ধরনের ভূ-পৃষ্ঠে চলাচল করেছে। এর একটানা ১০৬ দশমিক ২৮ কিলোমিটার (৬৬ মাইল) যাত্রা গত বৃহস্পতিবার প্রথমবারের মতো এ ধরনের কৃতিত্ব হিসেবে স্বীকৃত হয়েছে।

অ্যাজিবট প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, রূপালি-কালো এ২ রোবট সাইকেল আরোহী ও স্কুটারের পাশ দিয়ে রাস্তায় হাঁটছে। পরে গতি বাড়িয়ে সাংহাই স্কাইলাইনের সামনে বান্ড এলাকায় তাকে দেখা যায়।

বিশ্বের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো মানবাকৃতির কৃত্রিম বুদ্ধিমত্তায় বিপুল অর্থ বিনিয়োগ করছে। মরগান স্ট্যানলি পূর্বাভাস দিয়েছে, ২০৫০ সালের মধ্যে বিশ্বে ১ বিলিয়নেরও বেশি মানবাকৃতির রোবট থাকতে পারে।

বৈশ্বিক রোবোটিক্স শিল্পে নেতৃত্ব দিতে চীনা সরকার দেশীয় প্রতিষ্ঠানগুলোকে মানবাকৃতির রোবট তৈরিতে উৎসাহ দিচ্ছে।

বেইজিং গত আগস্টে বিশ্বের প্রথম মানবাকৃতির রোবট গেমস আয়োজন করে, যেখানে ৫ শতাধিক অ্যাথলেট বাস্কেটবল থেকে শুরু করে প্রতিযোগিতামূলক বিভিন্ন ইভেন্টে অংশ নেয়।

অ্যাজিবট জানিয়েছে, এ২ গ্রাহক সেবা খাতে কাজ করার জন্য ডিজাইন করা হয়েছে এবং এতে চ্যাট ফাংশন ও ঠোঁট নাড়ানোর সক্ষমতা রয়েছে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page