April 1, 2026, 11:08 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্কুলছাত্রীকে গণধর্ষনের ঘটনায় প্রধান আসামিসহ ২ জন আটক  মাগুরায় মিথ্যা চাঁদাবাজি মামলায় দুই সাংবাদিকের জামিন কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী বিএনপি নেতাকর্মীদের ২৩ হাজার ৮৬৫ মামলা প্রত্যাহার করা হয়েছে : সংসদে আইনমন্ত্রী চলতি মাসে ঝিনাইদহ ও ফেনীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হবে : পানি সম্পদ মন্ত্রী ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী দক্ষিণ কোরিয়া পারমাণবিক হামলার হুমকিতে ইরান ভীত নয় : ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত দেশে ফিরে এলো আরকান আর্মির হাতে আটক ১৪ জন জেলে নারায়ণগঞ্জে মজুত করা ১৩ হাজার ৯৮০ লিটার তেল জব্দ
এইমাত্রপাওয়াঃ

টানা ৫ দিন ধরে পঞ্চগড়ের তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে জেকে বসেছে শীত। পাল্লা দিয়ে কমছে তাপমাত্রা। হিমালয় থেকে আসা পাহাড়ি হিমেল হাওয়া আর রাতভর ঘন কুয়াশায় ঢেকে থাকে পুরো জেলা। ভোরে ভারি যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা যায়।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানায়— বুধবার সকাল ছয়টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

এ নিয়ে টানা ৫ দিন এ জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে। গতকাল মঙ্গলবারও সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১০.৪ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

এ ছাড়া সোমবার (৮ ডিসেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস ও আর্দ্রতা ৮৪ শতাংশ। সেদিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। রোববার (৭ ডিসেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

হিমালয়ের কাছাকাছি হওয়ায় শীতের প্রভাব বরাবরই বেশি পঞ্চগড়ে। সন্ধ্যার পর বাড়ছে ঠাণ্ডা, বাড়ছে শীতের অনুভূতি। রাত বাড়ার সঙ্গে সঙ্গে ঘন কুয়াশা ছড়িয়ে পড়ছে চারদিকে। সকাল ৯টা পর্যন্ত কুয়াশায় আচ্ছন্ন থাকছে বিভিন্ন এলাকা।

তীব্র শীতে ব্যাহত হচ্ছে জনজীবন।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page