September 4, 2026, 4:23 am
শিরোনামঃ
যশোরে হাসপাতালে তরুণীকে যৌন হয়রানির অভিযোগে যুবক আটক যশোর রিপোর্টার্স ইউনিটির আত্মপ্রকাশ ; সভাপতি রিটন ও সম্পাদক সাগর আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইডিবির ১ বিলিয়ন ডলার ; প্রধানমন্ত্রীর উপস্থিতিতে চুক্তি সই ২০২৭ সালেও দুই পর্বে বিশ্ব ইজতেমা তারিখ ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী টিআর ও কাবিখাসহ সব সরকারি বরাদ্দের হিসাব ‘গুনে গুনে’ নেওয়ার আহ্বান তথ্যমন্ত্রীর নারায়ণগঞ্জে ২৬ মামলার আসামি ‘কালাই সবুজ’ আটক রাজবাড়ীতে পৃথক ঘটনায় ২ নারীর মরদেহ উদ্ধার ডেনমার্কে হামলার প্রস্তুতির নিচ্ছে রাশিয়া : ড্যানিশ গোয়েন্দা সংস্থা হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান
এইমাত্রপাওয়াঃ

টেকনাফের নাফনদী থেকে আবারও ১৯ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  টেকনাফের নাফনদী থেকে চারটি ট্রলারসহ ১৯ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। বৃহস্পতিবার ( ২০ ফেব্রুয়ারি) সকালে উপজেলার শাহপরীর দ্বীপের ঘোলারচর ও নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে তাদের ধরে নিয়ে যায়।

তারা হলেন, শাহপরীর দ্বীপ মাঝের পাড়ার মো. কালা মিয়া (৩৭), মো. নুরুল আলম (৩৯), আব্দুল রহমান (১৯), মো. আউল লাম আহমেদ (২৯), মো. লাইল্যা (১১), মো. কবির আহমেদ (৪৩), মোহাম্মদ ইউনুছ (২৩), নুরুল ইসলাম (৩৪), মো. লুতফর রহমান (২৩), রহিম উল্লাহ (২১)। বাকি ৯ জেলের পরিচয় পাওয়া যায়নি।

শাহপরীর দ্বীপের ইউপি সদস্য আব্দুস সালাম মেম্বার জানান, মাছ ধরে ফেরার পথে শাহপরীর দ্বীপের ১০ জেলেকে নাফনদীর ঘোলারচর এলাকা থেকে আরাকান আর্মি ট্রলারসহ আটক করে নিয়ে গেছেন। তবে কোন সীমান্ত থেকে তাদের ধরে নিয়ে গেছে সেটি জানা যায়নি।

টেকনাফ কায়ুকখালীর জেলে নুর মোহাম্মদ জানান, সকালে পৌরসভার কাইয়ুখখালী ঘাটের দুটি বোটে বাঙালি-রোহিঙ্গাসহ নয়জনকে নাইক্ষ্যংদিয়া থেকে আরাকান আর্মি ধরে নিয়ে গেছে। তবে তাদের পরিচয় শনাক্ত করা যায়নি।

এর আগে ৪ বাঙালি ও ছয়জন রোহিঙ্গা জেলেকে ট্রলারসহ আরাকান আর্মি ধরে নিয়ে গিয়েছিল ১০ দিন হয়েছে এখনো আরাকান আর্মি তাদের ছেড়ে দেয়নি।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন জানান, আরাকান আর্মি নাফনদীর দুটি পয়েন্ট থেকে ১৯ জেলেকে ট্রলারসহ আটক করে নিয়ে গেছেন। তাদের ফেরত আনার বিষয়ে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page