September 30, 2026, 11:37 pm
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

টেকনাফে অপহরণকৃত ব্যাক্তিকে উদ্ধার করলো নৌবাহিনী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  টেকনাফের সদর পৌরসভার ৮ নং ওয়ার্ডের বড় হাবির পাড়া এলাকা থেকে অপহরণের শিকার সাব্বির আহম্মদ নামের এক যুবককে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভুক্তভোগীর পরিবার সূত্রে জানতে পারে বৃহস্পতিবার দিবাগত রাত ১০ টার দিকে একদল অপহরণকারী সাব্বির আহম্মদকে বাসা থেকে ডেকে নিয়ে যায় এবং এর পর থেকে তার আর কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। খবর পেয়ে বাংলাদেশ নৌবাহিনীর একটি চৌকশ দল উদ্ধার অভিযান শুরু করে। অভিযান চলাকালে আনুমানিক বেলা ৩ টার দিকে টেকনাফ সদর পৌরসভার ৮ নং ওয়ার্ডস্থ বড় হাবির পাড়া এলাকার একটি বাড়ি থেকে অপহৃত ব্যক্তিকে উদ্ধার করা হয়।

এ সময় নৌবাহিনীর উপস্থিতি টের পেয়ে অপহরণকারী চক্রের কয়েকজন সদস্য পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে হালিমা খাতুন ও মুন্নি আক্তারকে আটক করা হয়। উদ্ধারকৃত ব্যক্তির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পরবর্তীতে উদ্ধারকৃত ব্যক্তিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এছাড়াও আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আটককৃত ব্যক্তিদের টেকনাফ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে টেকনাফসহ দায়িত্বপূর্ণ এলাকাসমূহে বাংলাদেশ নৌবাহিনীর অভিযান চলমান রয়েছে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page