September 30, 2026, 11:37 pm
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

টেকনাফ সীমান্তে সাড়ে ৪ লাখ ইয়াবার চালান জব্দ করেছে বিজিবি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  কক্সবাজারের টেকনাফে দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৪ লাখ ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

মঙ্গলবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে নাফ নদীর পাড়ে অভিযান পরিচালনা করে এসব ইয়াবা জব্দ করা হয়।

টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আশিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মিয়ানমার থেকে একটি বড় মাদকের চালান দেশে আসতে পারে। এ তথ্যের ভিত্তিতে লেদা বিওপির আওতাধীন মেম্বার পোস্ট এলাকায় ব্যাটালিয়ন সদর এবং লেদা বিওপি থেকে দুটি দল রাত ১টা ৩০মিনিটে টেকনাফের মেম্বার পোস্ট এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়।

মিয়ানমার হতে একদল মাদক পাচারকারী টেকনাফ ব্যাটালিয়নের অধীনস্থ লেদা বিওপির দায়িত্বপূর্ণ বিআরএম-১১ হতে প্রায় এক কিলোমিটার দক্ষিণ দিকে মেম্বার পোস্ট এলাকা দিয়ে সীমান্ত অতিক্রম করে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশের অভ্যন্তরে পাচার করার চেষ্টা করে।

এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে নাফ নদীর পাড়ে অবস্থানরত মাদক পাচারকারী চক্রের কয়েকজন সদস্য দুইটি বস্তা ফেলে নদী সাঁতরে সীমান্তের অপর পার্শ্বে পালিয়ে যায় এবং আরো কয়েকজন কয়েকটি বস্তা নিয়ে আলিখালের দিকে পালিয়ে যাবার চেষ্টা করলে বিজিবি তাদের ধাওয়া করে। এসময় তারা বস্তাগুলো ফেলে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। অভিযান শেষে তল্লাশি চালিয়ে বস্তাগুলোর ভেতর থেকে ৪ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) নিজস্ব দায়িত্বপূর্ণ এলাকায় মাদক পাচার এবং চোরাচালান রোধে কঠোর অবস্থান নিয়েছে। গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, সীমান্তে কার্যকরী টহল পরিচালনা এবং নিয়মিত বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে বিগত কয়েক সপ্তাহে বিপুল পরিমাণ মাদক উদ্ধারের পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক আসামী গ্রেফতার করে থানায় সোপর্দ করেছে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page