April 11, 2026, 2:24 am
শিরোনামঃ
বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার : অ্যাটর্নি জেনারেল কাজল জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস দেশের অর্থনীতিকে অগ্রসর-অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে : অ্যার্টনি জেনারে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবে : মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

টেসলায় ইলন মাস্কের বেতন ৫৬ বিলিয়ন ডলার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : টেসলার প্রধান নির্বাহী পরিচালক (সিইও) ইলন মাস্কের বেতন প্যাকেজ ৫৬ বিলিয়ন ডলার। এ কোম্পানির বিনিয়োগকারীদের ভোটাভুটির মাধ্যমে এই অর্থের পরিমাণ নির্ধারিত হয়েছে। এছাড়াও প্রতিষ্ঠানটির আইনি সদর দফতর যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ডেলওয়্যার থেকে টেক্সাসে সরিয়ে নেওয়ার পক্ষে ভোট দিয়েছেন।

ইলন মাস্ক সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) বিনিয়োগকারীদের এমন সিদ্ধান্তের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

চলতি বছরের জানুয়ারি মাসে ডেলওয়্যারের এক আদালত ইলন মাস্কের বেতন-ভাতা প্রয়োজনের তুলনায় অতিরিক্ত বলে রায় দিয়েছিলেন। প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদকে ইলনের সঙ্গে নতুন চুক্তি করার আদেশ দেন আদালত।

আদালতের এমন রায়ে ইলন মাস্ক জানিয়েছিলেন, তিনি প্রত্যাশিত বেতন না পেলে টেসলা ছেড়ে অন্য প্রতিষ্ঠানে চলে যাবেন। তবে ইলনকে টেসলার সাফল্যের চাবিকাঠি হিসেবে দেখা হলেও সম্প্রতি প্রতিষ্ঠানটির বিক্রি ও মুনাফা হ্রাস পেয়েছে।

তবে বিনিয়োগকারীদের ইলন মাস্কের বেতন এবং আইনি সদর দফতর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের পরও তাকে আইনি লড়াইয়ের মধ্যে দিয়ে যেতে হবে। কারণ ইলনের ৫৬ বিলিয়নের বেতন প্যাকেজে রাজি হলেও ডেলওয়্যারের আদালত তা অনুমোদন দেবেন কি না এখনও স্পষ্ট নয়। নতুন এ ভোটাভুটির ওপরও আবার মামলা হতে পারে।

ইউসি বার্কলের আইনের অধ্যাপক অ্যাডাম বাদাওয়ি বলেন, ‘শেয়ারহোল্ডাররা পুরানো প্যাকেজটি অনুমোদন করলেও ডেলাওয়্যার আদালত সেই ভোটকে কার্যকর হতে দেবে কি না তা স্পষ্ট নয়।’

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page