October 31, 2026, 2:48 am
শিরোনামঃ
যশোরে দুই হাজার পিস ইয়াবা ও প্রাইভেটকারসহ দুই মাদক ব্যবসায়ি আটক চার দিনের জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তিন মাসে এনবিআরের রাজস্ব ঘাটতি ৪২ হাজার কোটি টাকা নভেম্বরে প্যাকেটজাত মসলা ও চা বিক্রি শুরু করবে টিসিবি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়ের পর জামায়াত প্রার্থীর বাসায় ফুল নিয়ে মির্জা ফয়সল টাঙ্গাইলে মহাসড়কের পাশ থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না : শুভেন্দু অধিকারী বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক ইতিহাসের সবচেয়ে বড় হ্যাকের শিকার ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম বিন্যান্স যশোরের দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা
এইমাত্রপাওয়াঃ

ট্টগ্রামে বাবাকে মারধর ও চাঁদা আদায় মামলায় ছেলের ১০ বছরের কারাদণ্ড

বশির আল–মামুন, চট্টগ্রাম : চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানা এলাকায় নিজের জন্মদাতা বাবাকে মারধরের দায়ে জিকু চৌধুরী (৩৫) নামে এক যুবককে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১ জানুয়ারি) চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এ রায় ঘোষণা করেন। এসময় দণ্ডপ্রাপ্ত জিকু আদালতে উপস্থিত ছিলেন। জিকু চৌধুরী একই থানার দক্ষিণ কাট্টলী এলাকার ডা. মকুল শীলের ছেলে।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. ওমর ফুয়াদ বলেন, অভিযুক্ত জিকু চৌধুরীকে ৩৮৬ ধারায় ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাস এবং ৩২৫ ধারায় ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাস কারাদণ্ড দিয়েছেন। উভয় কারাদণ্ড এক সঙ্গে চলবে।

আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর পাহাড়তলী থানা ছদু চৌধুরী রোডে ডা. মকুল শীল ফার্মেসিতে এসে খুলে জিকু চৌধুরী শোরচিৎকার ও গালিগালাজ করে এবং ভুক্তভোগীকে জানে মেরে ফেলার হুমকি প্রদান করেন। একপর্যায়ে একটি কাঠ দিয়ে নিজের পিতাকে এলোপাতাড়ি মারধর করে বাম হাতে গুরুতর জখম করেন জিকু। এরপর ভুক্তভোগী চিকিৎসাধীন থাকা অবস্থায় ফার্মেসির তালা ভেঙে ১ লাখ ২০ হাজার টাকা লুট করে নিয়ে যান জিকু। পরে ভয়ভীতি দেখিয়ে পিতার কাছ থেকে ২০ লাখ টাকার চেক নিয়ে ব্যাংক থেকে টাকা তুলে নেন তিনি।

এ ঘটনায় ভুক্তভোগী ডা. মকুল বাদী হয়ে নগরের পাহাড়তলী থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০২১ সালের ৮ জানুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। ২০২৩ সালের ২৩ মে আদালত অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। মামলায় ৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত রায় ঘোষণা করেন।

আজকের বাংলা তারিখ

  • ৩১শে অক্টোবর, ২০২৬
  • ১৬ই কার্তিক, ১৪৩৩
  • ১৯শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page