October 1, 2026, 10:23 pm
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

ট্রাফিকের ঝামেলা কমাতে ভারতে চালু হচ্ছে এয়ার ট্যাক্সি সেবা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতে ট্রাফিকের ঝামেলা কমাতে চলেছে ইন্টারগ্লোব এন্টারপ্রাইজ নামের এক সংস্থা। আগামী ৩ বছরের মধ্যে ভারতের মাটিতে ই-এয়ার ট্যাক্সি চালু করতে চলেছে তারা, যা নিমেষেই আকাশপথে যাত্রীদের পৌঁছে দেবে গন্তব্যে।

সব ঠিক থাকলে ২০২৬ সালের মধ্যে ভারতে এয়ার ট্যাক্সি সেবা চালু হবে। বিদ্যুৎচালিত এই যানে চড়লে ৯০ মিনিটের পথ পেরোনো যাবে মাত্র ৭ মিনিটে। খুব সহজেই যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেবে এই এয়ার ট্যাক্সি। মূলত যানজট এড়িয়ে কম সময়ে যাত্রা করার জন্য এই যানের ব্যবস্থা করতে চলেছে ইন্টারগ্লোব এন্টারপ্রাইজ নামের সংস্থা। ভারতে চালু বিমানসংস্থা ইন্ডিগোর সঙ্গে যুক্ত এই ইন্টারগ্লোব এন্টারপ্রাইজ।

সংস্থাটি মনে করছে, ভারতের মতো জনবহুল দেশে সবচেয়ে সুবিধাজনক গণপরিবহণ ব্যবস্থা হয়ে উঠতে পারে এই এয়ার ট্যাক্সি। এটা একাধারে যানজট ও পরিবেশ দূষণের মোকাবিলা করতে সক্ষম। কারণ এই এয়ার ট্যাক্সি সম্পূর্ণরূপে বিদ্যুৎচালিত। একবার চার্জ দিলেই ১৬১ কিলোমিটার উড়তে সক্ষম।

সংস্থাটির দাবি, এই এয়ার ট্যাক্সি দিল্লির মতো জনবহুল শহরে এক-দেড় ঘণ্টার রাস্তা পৌঁছে দিতে পারে ৫-৭ মিনিটে। ওই সংস্থা ঠিক করেছে, সরকার অনুমতি দিলে ২০২৬ সালের মধ্যে প্রথম পর্যায়ে দিল্লিতে ২০০টি এয়ার ট্যাক্সি নিয়ে সেবা শুরু হবে। পরে মুম্বাই, বেঙ্গালুরু কলকাতার মতো বড় শহরে ধীরে ধীরে চালু করা হবে। এই এয়ারট্যাক্সিগুলো উলম্বভাবে ওঠানামা করতে পারে। ফলে যে কোনো জায়গায় অবতরণে সমস্যা হবে না।

এখন প্রশ্ন হলো, এয়ার ট্যাক্সি সেবায় কত খরচ করতে হবে যাত্রীদের? ওই সংস্থা সেটা এখনো স্পষ্ট করেনি। তবে তাদের দাবি সাধারণ বিমানের চেয়েও কম খরচ হবে এতে। তাছাড়া একটি ট্যাক্সিতে চারজন যাত্রী বসতে পারবেন। সুতরাং ভাড়া শেয়ার করে নেওয়ারও একটা ব্যাপার থাকবে। সূত্র: এনডিটিভি

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page