April 9, 2026, 1:05 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার সংসদীয় প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সরকারের ৪২ দিনে কোনো ক্রসফায়ার বা গুমের ঘটনা ঘটেনি : আইনমন্ত্রী দেশের রেল নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ চলছে : রেলপথ মন্ত্রী শান্তিপূর্ণ নির্বাচন দেখাতে চাই : সিইসি নারায়ণগঞ্জের ঝুট ব্যবসার দখলের জেরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে‌ ২ জন গুলিবিদ্ধ কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সড়ক থেকে যুবকের ৩ টুকরো মরদেহ উদ্ধার লেবাননে ইসরাইলি হামলায় ইরানের হুঁশিয়ারি যুদ্ধবিরতিতে লেবাননকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন মাখোঁ হরমুজ প্রণালীতে চলাচলকারী জাহাজগুলোর জন্য বিকল্প নৌপথ ঘোষণা করলো ইরান
এইমাত্রপাওয়াঃ

ট্রাম্পের আদেশের পর বাংলাদেশেও ইউএসএআইডি’র কার্যক্রম স্থগিত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের পর বাংলাদেশেও সব ধরনের ত্রাণ কার্যক্রম স্থগিত করেছে ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি)।

গত ২০ জানুয়ারি ট্রাম্প ক্ষমতা গ্রহণের কয়েক ঘণ্টা পর জারি করা এই নির্দেশনায় বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের সব ধরনের বৈদেশিক সহায়তা ৯০ দিনের জন্য স্থগিত রাখা হয়েছে। বৈদেশিক সহায়তার বিস্তৃত পর্যালোচনার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন।

এই স্থগিতাদেশের ফলে চুক্তি, অনুদান ও অন্যান্য অর্থায়ন করা প্রকল্পগুলোতে প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত এনজিওগুলোর মধ্যে উদ্বেগ সৃষ্টি করবে। তবে ব্যতিক্রমভাবে কেবল ইসরায়েল এবং মিশরের জন্য অর্থায়নের পথ খোলা রেখেছেন ট্রাম্প।

দাতা সংস্থা ইউএসএআইডি এতোদিন যুক্তরাষ্ট্রের অর্থায়নের উপর নির্ভরশীল ছিল। সংস্থাটি তাদের তহবিল স্থগিতের বিষয়ে একটি চিঠিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্প্রতি জারি করা নির্বাহী আদেশের কথা উল্লেখ করেছে। চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশের সঙ্গে চুক্তি, কাজের আদেশ, অনুদান, কোঅপারেটিভ চুক্তির অধীনের সরাসরি ইউএসএআইডি ও বাংলাদেশে বাস্তবায়নকারী অন্যান্য সংস্থার কার্যক্রম স্থগিত করেছে।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী রুবিওর যথাযথ পর্যালোচনার পর বিধি অনুযায়ী যতটুকু সম্ভব বিদেশি সহায়তা পরবর্তীতে দেওয়া হবে। যথাযথ পর্যালোচনা শেষ না হওয়া পর্যন্ত বিদ্যমান বিদেশি সহায়তাগুলো বন্ধ করার নির্দেশনাও অবিলম্বে কার্যকর করা হবে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page