April 9, 2026, 2:34 am
শিরোনামঃ
ব্যক্তি নয় পরিবারই উন্নয়নের মূল একক : সংসদে প্রধানমন্ত্রী হাম মোকাবিলায় সরকার প্রস্তুত : স্বাস্থ্যমন্ত্রী দেশের ৩৪,১২৯টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ৫,৯৮,৯৯৪ জন শিক্ষক রয়েছেন : শিক্ষামন্ত্রী সংসদে সরকারি হিসাব নিরীক্ষা বিল ২০২৬ পাস গাজীপুরে গভীর বন থেকে মানুষের কঙ্কাল উদ্ধার ময়মনসিংহে ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার পেট্রোল গায়েব খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা যুদ্ধে যুক্তরাষ্ট্র–ইসরায়েল শোচনীয় পরাজয় বরণ করেছে: রাশিয়ার মুখপাত্র যুক্তরাষ্ট্র ও ইরানের দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে স্বাগত জানালেন জাতিসংঘ মহাসচিব যুদ্ধবিরতি সব জায়গায় কার্যকর : পাকিস্তানের প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ট্রাম্পের উচ্চ হারের কর আরোপকে ‘বোকামিপূর্ণ’ বললেন জাস্টিন ট্রুডো

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তার দেশের পণ্যের ওপর উচ্চ হারে মার্কিন শুল্ক আরোপের পদক্ষেপ নেয়ায় প্রেসিডেন্ট ট্রাম্পের কঠোর সমালোচনা করেছেন।

তিনি কানাডার নানা পণ্যের ওপর ২৫ শতাংশ ও জ্বালানীর ওপর দশ শতাংশ মার্কিন শুল্ক আরোপকে ‘পুরোপুরি অন্যায্য ও খুবই বোকামিপূর্ণ’ বলে উল্লেখ করেছেন। এক মাস বিলম্বের পর গতকাল মঙ্গলবার থেকে এই শুল্ক আরোপ কার্যকর করা শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

ট্রাম্পের এই পদক্ষেপকে বাণিজ্য যুদ্ধ হিসেবে উল্লেখ করে ট্রুডো বলেছেন এর ফলে মার্কিন পরিবারগুলোই বেশি ক্ষতিগ্রস্ত হবে। পাল্টা ব্যবস্থা হিসেবে কানাডাও মার্কিন পণ্যগুলোর ওপর ২৫ শতাংশ শুল্ক বা কর আরোপ করবে বলে ট্রুডো জানান।

ট্রাম্প অটোয়ার বাণিজ্যকে অন্যায্য বলে অভিযোগ করেছিলেন এবং কানাডাকে মার্কিন যুক্তরাষ্ট্রের ৫১ তম প্রদেশ হওয়ার প্রস্তাব দিয়েছিলেন।

মার্কিন ওয়াল স্ট্রিট জার্নাল কানাডার ওপর মার্কিন উচ্চ হারের শুল্ক আরোপের পদক্ষেপকে ইতিহাসের সবচেয়ে বোকামিপূর্ণ বলে উল্লেখ করে যে সম্পাদকীয় প্রকাশ করেছে সে দিকে ইঙ্গিত করে ট্রুডো বলেন ট্রাম্প একজন স্মার্ট বা চালাক মানুষ হওয়া সত্ত্বেও খুবই বোকামিপূর্ণ কাজ করেছেন।
এদিকে ট্রাম্প ট্রুডোর এই সমালোচনা উড়িয়ে দিয়ে তাকে গভর্নর বলে উপহাস করেছেন এবং কানাডার পাল্টা শুল্ক আরোপের জবাবে আনুপাতিক হারে আবারও দেশটির পণ্যের ওপর মার্কিন শুল্কের হার বাড়ানো হবে বলে নিজের সোশাল মিডিয়া ট্রুথ-এ উল্লেখ করেছেন।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page